ডিজিটাল বার্তা ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে যুক্ত হলো নতুন একটি ট্যাবলেট — শাওমি ব্ল্যাকশার্ক প্যাড ৭। বিশ্বখ্যাত শাওমির সাব-ব্র্যান্ড ব্ল্যাকশার্কের এই মডেলটি দেশে আনছে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেকটাইম।
ব্ল্যাকশার্ক ব্র্যান্ডটি আন্তর্জাতিকভাবে গেমিং এবং উচ্চ পারফরমেন্স ডিভাইসের জন্য পরিচিত। এবার সেই অভিজ্ঞতাই আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে দেশের ব্যবহারকারীদের হাতে।
শাওমি ব্ল্যাকশার্কের ওভারসিজ বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান জন জানান,
“বাংলাদেশে টেকটাইমের মাধ্যমে ব্ল্যাকশার্ক প্যাড ৭-এর ৪জি ও ওয়াইফাই উভয় ভার্সনসহ স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও গেমিং ডিভাইস উন্মোচন করতে পারা আমাদের জন্য গর্বের। আমাদের লক্ষ্য—সাশ্রয়ী দামে ভালো মানের প্রযুক্তি সবার হাতে পৌঁছে দেওয়া।”
তিনি আরও জানান, বাংলাদেশে ব্র্যান্ডটির সম্প্রসারণে টেকটাইমের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত এবং তার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ব্ল্যাকশার্ক প্যাড ৭-এর প্রধান ফিচার
- ডিসপ্লে: ১১ ইঞ্চি FHD+ (১৯২০x১২০০) আইপিএস এলসিডি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও আই-কেয়ার ফিচার।
- চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮৮।
- র্যাম ও স্টোরেজ: ৬ জিবি (ওয়াইফাই) ও ৮ জিবি (৪জি) র্যাম অপশন; এক্সটেন্ডেড র্যামসহ সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত।
- স্টোরেজ এক্সপ্যানশন: ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো এসডি কার্ডে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫।
- ব্যাটারি: ৭৭০০ mAh, দীর্ঘ সময় ব্যবহার উপযোগী।
- অডিও: ডলবি অ্যাটমস সাপোর্টসহ উন্নত সাউন্ড কোয়ালিটি।
স্লিম ও হালকা ওজনের এই ট্যাবলেট দৈনন্দিন কাজ, বিনোদন এবং অনলাইন ক্লাসের জন্য সমানভাবে উপযোগী।
কোথায় পাওয়া যাবে
টেকটাইম জানিয়েছে, ব্ল্যাকশার্ক প্যাড ৭ পাওয়া যাচ্ছে দারাজ, পিকাবু, টেকটাইম, সুমাসটেক এবং রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। এর সঙ্গে থাকছে ওয়ারেন্টি ও দ্রুত ডেলিভারি সুবিধা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন,
“আমরা বাংলাদেশে গেমিং ও টেক প্রোডাক্টের সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করছি। টেকটাইমের মাধ্যমে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার উপভোগ করতে পারবেন।”
বিশেষজ্ঞদের মতে, টেকটাইমের এই উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বাড়াবে এবং ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।
