Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ক্লোন ফোন, ভুয়া সিম ও অবৈধ আমদানি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ
    খবর

    ক্লোন ফোন, ভুয়া সিম ও অবৈধ আমদানি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ

    বৈধ ফোন ও নিজের নামে সিম থাকলে কোনো ঝামেলা নেই
    November 1, 2025
    ছবি : ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বরের পর বিদেশ থেকে আনা যেকোনো মোবাইল ফোন দেশে ব্যবহার করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। এই ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য, যোগাযোগ প্রযুক্তি ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

    তিনি বলেন, এটি শুধুমাত্র বাংলাদেশের নিয়ম নয়। বিশ্বের প্রায় সব দেশেই বিদেশ থেকে আনা ফোন রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে হয়। কারণ রেজিস্ট্রেশন করলে ফোনের মালিকানা নিশ্চিত হয়, অপরাধে ব্যবহৃত ভুয়া বা ক্লোন ফোন শনাক্ত করা যায়, আর শুল্ক ফাঁকির মতো অপরাধও কমে।

    ফয়েজ আহমদ তৈয়ব জানান, দেশের বাজারে এখনো অনেক ফোন আসে চোরাচালানের মাধ্যমে। আবার অনেক অপরাধচক্র ভুয়া সিম ও ক্লোন IMEI ব্যবহার করে প্রতারণা, অনলাইন জুয়া, এমএফএস জালিয়াতি ও সাইবার অপরাধ চালায়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে এসব নিয়ন্ত্রণ করা সহজ হবে।

    তিনি আরও বলেন, সাধারণ ব্যবহারকারীর চিন্তার কোনো কারণ নেই। নিজের নামে রেজিস্টার্ড সিম এবং বৈধভাবে আনা ফোন হলে কোনো ঝামেলা হবে না। ফোন যদি ক্লোন করা না হয়, তাহলে সেবা বন্ধ হওয়ার সুযোগও নেই।

    প্রবাসীদের ব্যাপারে তিনি জানান, বিমানবন্দরের নিয়ম মেনে একজন যাত্রী ১ বা ২টি ফোন ফ্রি আনতে পারবেন। দেশে এসে শুধু রেজিস্ট্রেশন করলেই চলবে। তবে ২টির বেশি ফোন আনলে আগের মতো এনবিআরের নির্ধারিত ফি দিতে হবে। নিয়ম মেনে আনা ফোনে কোনো হয়রানি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

    একই সঙ্গে রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন আরও সহজ করতে নাগরিকদের পরামর্শও চেয়েছেন তিনি। তার মতে, এ উদ্যোগ কার্যকর হলে চোরাচালান বন্ধ হবে, মোবাইল বাজার স্বচ্ছ হবে এবং দেশের নিজস্ব হ্যান্ডসেট উৎপাদন শিল্প সুরক্ষা পাবে।

    IMEI অন্তর্বর্তী সরকার ডি-রেজিস্ট্রেশন ফয়েজ আহমদ তৈয়ব ভুয়া সিম রি-রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএক্স অ্যাকাউন্ট লক হওয়ার ঝুঁকিতে রয়েছেন যেসব ব্যবহারকারী
    Next Article ডিজিটাল প্যারেন্টিং না জানলে যে ক্ষতির সম্মুখীন হবেন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.