Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » এক্স অ্যাকাউন্ট লক হওয়ার ঝুঁকিতে রয়েছেন যেসব ব্যবহারকারী
    আন্তর্জাতিক

    এক্স অ্যাকাউন্ট লক হওয়ার ঝুঁকিতে রয়েছেন যেসব ব্যবহারকারী

    October 30, 2025
    এক্স | রয়টার্স
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: নীতিমালা না মানলে নির্দিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্লক করে দেয় ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। এর ফলে ব্লক করা অ্যাকাউন্ট থেকে কেউ চাইলেই কোনো বার্তা আদান–প্রদান করা যায় না। এমনকি সেই অ্যাকাউন্ট থেকে কোনো পোস্টও দেওয়া যায় না। তবে এক্সের নতুন এক সিদ্ধান্তের কারণে অ্যাকাউন্ট ব্লক না হলেও লকের ঝুঁকিতে পড়েছেন ব্যবহারকারীরা।

    এক্স জানিয়েছে, শিগগিরই পুরোনো টুইটার ডটকম ডোমেইন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এ কারণে যেসব ব্যবহারকারী হার্ডওয়্যার সিকিউরিটি–কি বা পাসকি ব্যবহার করে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় রেখেছেন, তাদের ১০ নভেম্বরের মধ্যে অবশ্যই পুনরায় সেটআপ সম্পন্ন করতে হবে। না হলে তাদের অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে। অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় আছে কি না, তা দেখতে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাকসেস অপশনে যেতে হবে। এরপর সিকিউরিটিতে গিয়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন মেনু নির্বাচন করতে হবে।

    নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় সেটআপ সম্পন্ন না করলে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। অ্যাকাউন্ট সচল করতে হলে সিকিউরিটি-কি নতুন করে যুক্ত করতে হবে। চাইলে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমেও লগইন করা যাবে। অ্যাকাউন্টের সুরক্ষার সব সময়ই টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখার পরামর্শ দিয়ে থাকে এক্স।

    এক্স জানিয়েছে, এ পরিবর্তনের সঙ্গে কোনো নিরাপত্তাঝুঁকির সম্পর্ক নেই। আপাতত এটি শুধু ইউবিকি ও পাসকি ব্যবহারকারীদের প্রভাবিত করবে। অথেনটিকেটর অ্যাপ, এসএমএস বা অন্য টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারকারীদের কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে না। টুইটারের নাম বাদ দেওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
    সূত্র: ম্যাশেবল

    একাউন্ট লক এক্স ঝুঁকি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগুগলের কোয়ান্টাম পরীক্ষায় নতুন ইতিহাস
    Next Article ক্লোন ফোন, ভুয়া সিম ও অবৈধ আমদানি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.