Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে
    খবর

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    March 11, 2026
    ছবি : ডিজিটাল বার্তা (এআই দিয়ে তৈরি)
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: অসুস্থ হলে অনেকেই এখন অনলাইনে পরামর্শ নেন। দিনে প্রায় ৪ কোটি মানুষ ব্যবহার করেন ‘চ্যাটজিপিটি হেলথ’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্য সহায়ক টুল। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, গুরুতর রোগের ক্ষেত্রে এটি অনেক সময় জরুরি চিকিৎসার পরামর্শ দিতে ব্যর্থ হয়েছে।

    ‘নেচার মেডিসিন’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ২১টি ভিন্ন চিকিৎসা শাখা থেকে ৬০টি রোগের পরিস্থিতি তৈরি করা হয়। ছোটখাটো সমস্যা থেকে শুরু করে জীবন-সংকটপূর্ণ অবস্থা—সবই ছিল সেখানে। তিনজন স্বাধীন চিকিৎসক ৫৬টি মেডিকেল সংস্থার নির্দেশিকা মেনে প্রতিটি ঘটনার গুরুত্ব নির্ধারণ করেন। পরে ১৬টি ভিন্ন পরিস্থিতিতে মোট ৯৬০ বার চ্যাটজিপিটি হেলথকে পরীক্ষা করা হয়।

    মাউন্ট সাইনাইয়ের আইকান স্কুল অব মেডিসিনের গবেষকেরা জানান, স্পষ্ট জরুরি অবস্থায় টুলটি মোটামুটি ঠিক পরামর্শ দিলেও, যেসব ক্ষেত্রে চিকিৎসকেরা তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন বলেছেন, তার অর্ধেকের বেশি ক্ষেত্রে সঠিকভাবে জরুরি সেবা নেওয়ার পরামর্শ দেয়নি।

    গবেষণার প্রধান লেখক গিরিশ এন. নাদকরনি বলেন, ফলাফল প্রত্যাশার চেয়ে বেশি অসংগত ছিল। এতে জরুরি চিকিৎসা সিদ্ধান্তে অ্যালগরিদমের ঝুঁকি স্পষ্ট হয়।

    আত্মহত্যা-সংকট মোকাবিলার ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। কোথাও অপ্রয়োজনীয় সতর্কবার্তা এসেছে, আবার কোথাও স্পষ্ট আত্মক্ষতির ইঙ্গিত থাকলেও সতর্কতা দেখানো হয়নি।

    তবে গবেষকেরা এআই পুরোপুরি বাদ দেওয়ার পরামর্শ দেননি। তারা বলেন, শারীরিক অবস্থা খারাপ হলে বা গুরুতর লক্ষণ দেখা দিলে সরাসরি চিকিৎসকের কাছে যেতে হবে। হার্ভার্ড মেডিকেল স্কুলের আইজ্যাক কোহানে বলেন, লাখো মানুষ যদি এআইয়ের ওপর ভরসা করে জরুরি সিদ্ধান্ত নেয়, তবে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

    চ্যাটজিপিটি রোগ নির্ণয়
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleহারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল
    Next Article সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.