টেকজোন টিভি ।। ১৯ এপ্রিল, ২০১৯ : ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রে দুটি প্রশ্নে সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন বিষয়টি অনাকাংক্ষিত। সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং দায়ী ব্যাক্তির বিষয়ে ব্যবস্থা নিবে।
তিনি আজ সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় আর ও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন প্রমুখ।
এবারের এ নিবন্ধন পরীক্ষায় সারা দেশের ২০ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৭৬ হাজার ৩৩ জন। এর মধ্যে কলেজ পর্যায়ে ৩ লক্ষ ২১ হাজার ১৮৬ জন এবং নিন্মমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লক্ষ ৮২ হাজার ২২৫ জন। স্কুল পর্যায়ে( এবতেদায়ি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে) ৫৬ হাজার ৬২২ জন । ১৪ তম নিবন্ধন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৫৫৪ জন।
