Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে শোরুম ভিত্তিক ব্যবসা : জব্বার
    উদ্যোক্তা

    ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে শোরুম ভিত্তিক ব্যবসা : জব্বার

    April 24, 2019
    techzonetv-daraz sorting jabbar
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা ২৩ এপ্রিল, ২০১৯ : বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ আজ উদ্বোধন করল দেশের সর্ববৃহৎ ই-কমার্স সর্টিং সেন্টার।  তেজগাঁওয়ে অবস্থিত সর্টিং সেন্টারটির আকার ৪৬,০০০ বর্গফুটেরও বেশি এবং এটিই দেশের ই-কমার্স ক্ষেত্রে সবচেয়ে বড় সর্টিং সেন্টার।

    আজ ২৩শে এপ্রিল, বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারাজের সর্টিং সেন্টারটি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

    এসময় তিনি বলেন, দেশে তথ্য প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে শোরুম ভিত্তিক প্রচলিত ব্যবসা ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে। সেদিন বেশী দূরে নয় যে দিন ব্যবসা বলতেই বুঝতে হবে ডিজিটাল কমার্স। এটাই হবে ডিজিটাল বাংলাদেশসুফল।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মানুষ যথাযথ শিক্ষা পেলে অসম্ভব সাধন করতে পারে। প্রযুক্তির লেটেস্ট ভার্সন বিগডাটা, রোবটিক, আইওটি কিংবা ব্লকচেইন আজকের দুনিয়ায় সবই দরকার। তবে মানুষের প্রয়োজনে প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করা দরকার সেভাবেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের যুগান্তকারি পরিবর্তনের সুচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রতিদিন এক হাজার ২৪ কোটি টাকা মোবাইল ফোনে লেদদেন হচ্ছে। একটুকরো কাগজেরও প্রয়োজন হয় না। প্রচলিত জীবন থেকে দেশের মানুষ নতুন জীবনে অব্যস্থ হয়ে উঠছে, যা ছিল কল্পনারও বাইরে।

    অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “ আমরা দেশের সর্ববৃহৎ সর্টিং সেন্টারটি সফলভাবে উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত আর এইটি অনেকটাই সম্ভব হয়েছে কাস্টমারদের দারাজের প্রতি অগাধ ভালবাসা ও বিশ্বাস রাখার কারনে। আশা করছি দেশের সকল মানুষের ভালবাসায় আমরা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারব ও দারাজের আরও অনেক বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষম হব”

    অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, দারাজের দুই চীফ এক্সিকিউটিভ অফিসার রিয়ারকে মিক্কেলসেন ও জোনাথন ডোয়ার এবং দারাজ বাংলাদেশের এমডি মোস্তাহিদল হক বক্তৃতা করেন।

    techzonetv-daraz sorting jabbar

    ২০১৪ সালে যাত্রা শুরু করা দারাজের রয়েছে বৃহত্তম ই-কমার্স ওয়্যারহাউজ ও সর্টিং সেন্টারের পাশাপাশি ৫০০ টি ফ্লিট, ৪০ লাখেরও বেশি পণ্য ও দেশের ৩২ টি জেলায় ৩৮ টি ডেলিভারি হাব ।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleতদন্ত সাপেক্ষে দায়ী ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা : প্রশ্নপত্রে পর্নতারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
    Next Article রাতে বন্ধ হয়ে যাচ্ছে সাড়ে ২০ লাখ সিম

    সম্পর্কিত নিবন্ধ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    দেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.