Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » চট্টগ্রামে শুরু হয়েছে বিডিনগের দশম সম্মেলন
    খবর

    চট্টগ্রামে শুরু হয়েছে বিডিনগের দশম সম্মেলন

    April 26, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কুমার বিশ্ব‌জিত রায়, ২৬ এ‌প্রিল, ২০১৯ : বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামের হোটেল সৈকতে শুরু হয়েছে বিডিনগের দশম সম্মেলন।

    পাঁচদিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেরোরিজম ইউনিট এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিডিনগ সম্মেলন ও কর্মশালার মাধ্যমে প্রযুক্তিবিদ এবং প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করছে, তাই আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

    তিনি জানান, তথ্যপ্রযুক্তিতে বন্দরনগরী চট্টগ্রাম অনেক এগিয়ে গেছে, এক্ষেত্রে এখানকার তরুণরা অগ্রণী ভূমিকা রাখছে।

    এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে বড় হাইটেক পার্ক গড়ে তোলার
    ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানের মূল প্রবন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের কোনো ফেসবুক আইডি নিরাপদ নয়, যেকোনো সময়
    ব্যক্তিগত তথ্য উপাত্ত হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ফেসবুক আইডি হ্যাক হচ্ছে। এনিয়ে ফেসবুক কর্তৃপক্ষও উদ্বেগ
    প্রকাশ করেছে। তাছাড়া সবাইকে ‘ইমো’ ব্যবহার থেকেও বিরত থাকার আহবান জানান তিনি।

    নাজমুল ইসলাম আরো বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারকে কাজে লাগিয়ে অনেকেই সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে। সাইবার অপরাধ দমনে ঢাকার একমাত্র সাইবার ট্রাইব্যুনাল যথেষ্ট নয়, এজন্য দেশে অত্যন্ত আটটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা জরুরি বলে জানান তিনি।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিনগ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎ, বিডিনগ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এবং এপনিক পলিসি সিগ এর কো-চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক এবং বিডিনগ এর সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব।

    এসময় বক্তারা জানান, ইন্টারনেট এখন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, সরকারি বেসরকারি ই-সেবা, স্মার্ট সিটি, স্মার্ট হোম এর মতো আরো অনেক নতুন নতুন সেবার ক্ষেত্রে বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার অনেক বেড়েছে। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর
    অবকাঠামো রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ। ফলে ইন্টারনেটের প্রযুক্তিগত কাঠামো যথাযতভাবে বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ বা প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরাতে বন্ধ হয়ে যাচ্ছে সাড়ে ২০ লাখ সিম
    Next Article ২০০ নারী ফটোগ্রাফারদের অংশগ্রহনে শেষ হলো ‘নারীর চোখে বাংলাদেশ’ ফটো প্রতিযোগিতা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.