Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ২০০ নারী ফটোগ্রাফারদের অংশগ্রহনে শেষ হলো ‘নারীর চোখে বাংলাদেশ’ ফটো প্রতিযোগিতা
    উদ্যোক্তা

    ২০০ নারী ফটোগ্রাফারদের অংশগ্রহনে শেষ হলো ‘নারীর চোখে বাংলাদেশ’ ফটো প্রতিযোগিতা

    April 30, 2019
    techzonetv-Robi pixmama
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা, ৩০ এপ্রিল, ২০১৯: দেশের সর্বপ্রথম ডিজিটাল কনটেন্ট মার্কেটপ্লেস পিক্সমামা’র উদ্যোগে বাংলাদেশে নারী ফটোগ্রাফারদের জন্য আয়োজিত ‘নারীর চোখে বাংলাদেশ’ শীর্ষক ফটো প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে।

    আজ রাজধানীর রবি কর্পোরেট অফিসে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    নারী ফটোগ্রাফারদের সৃষ্টিশীলতাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ফটোগ্রাফি পেশায় তাদের উৎসাহী করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি এ সময় পিক্সমামার মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক বিজয়ী দেশের প্রথম মহিলা ফটোগ্রাফার সাইদা খানম।

    আলোকচিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘আজীবন সম্মাননা’ পদক প্রদান করে পিক্সমামা।

    techzonetv-Robi pixmama

    এ সময় রবি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমদ এবং পিক্সমামা’র সিইও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

    প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ২শ’র এর বেশি নারী ফটোগ্রাফার ১০ হাজারের বেশি ফটো জমা দেন। মোট দুটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্টিত হয়। প্রথম ধাপে পিক্সমামা’র ডিজিটাল প্লাটফর্মে নারীদের ফটোআপলোডের সংখ্যার ওপর ভিত্তি করে তিন জন বিজয়ী নির্বাচন করা হয়।

    দ্বিতীয় ধাপে বিচারকরা উন্মুক্ত ভোটের জন্য ৫০টি ছবি মনোনীত করেন। এগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া ৬টি ছবি প্রতিযোগিতায় বিজয়ী হয়।

    এ প্রতিযোগিতায় সর্বোচ্চ ফটো আপলোড করে প্রাইজমানি হিসেবে ২৫ হাজার টাকা জিতেছেন ফারহানা আক্তার। এই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে অনিন্দিতা রায় ও মুন্নী আকন্দ পেয়েছেন ১৫ হাজার ও ১০ হাজার টাকা।

    techzonetv-Robi pixmama

    উন্মুক্ত ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন নওরিন আনসারি, রাফিয়া রিতু, নাফিয়া আনজুম, শামা আনিকা, আফরিন মাহী ও সাদিয়া আক্তার উমামা। বিজয়ী প্রত্যেকটি ছবি ৩ হাজার টাকা করে কিনে নেয় পিক্সমামা। পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও টি-শার্ট উপহার দেয়া হয়।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরায় রবি অসামান্য ভূমিকা রেখে চলেছে। ‘নারীর চোখে বাংলাদেশ’র মতো আয়োজন দেশের নারী আলোকচিত্রীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে”।

    https://www.facebook.com/zapalak/videos/286178435649006/UzpfSTEzMTY1MDM3MjQ6MTAyMTQyNjY4NzM4NDg1Mzk/

    রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘নারীর চোখে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২ শ’ নারী ফটোগ্রাফার অংশ নিয়েছেন জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি মনে করি এ উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।’

    রবি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleচট্টগ্রামে শুরু হয়েছে বিডিনগের দশম সম্মেলন
    Next Article সাশ্রয়ী মূল্যে ডুয়াল ফোরজি স্মার্টফোন নিয়ে এলো আইটেল, বিস্তারিত জানতে ক্লিক করুন।

    সম্পর্কিত নিবন্ধ

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    ঝুঁকিতে মোবাইল খাতের ভবিষ্যৎ, ছড়ানো হচ্ছে অপতথ্য

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

    ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত

    ক্লোন ফোন, ভুয়া সিম ও অবৈধ আমদানি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    রিয়েলমি ১৫ সিরিজ বাংলাদেশে উন্মোচন

    নতুন আইফোন এলো গ্যাজেট অ্যান্ড গিয়ারে

    শাওমি ব্ল্যাকশার্ক প্যাড ৭ দেশের বাজারে নিয়ে এলো টেকটাইম

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.