Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » জরুরী ডিজিটাল সংযোগ স্থাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন কর্মপরিকল্পনা
    খবর

    জরুরী ডিজিটাল সংযোগ স্থাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন কর্মপরিকল্পনা

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দুর্যোগকালীন সময়ে ব‌্যবহারের জন‌্য কমার্শিয়াল সেলুলার নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন সময়ে ব‌্যবহারের জন‌্য আপদকালীন পৃথক সেলুলার নেটওয়ার্ক স্থাপন, পোর্টেবল আইএমটি সলিউশন, স‌্যাটেলাইট ফোনের ব‌্যবহার এবং প্রকৃত অবস্থা বোঝার জন‌্য দুর্য়োগ কবলিত এলাকায় ড্রোন ব‌্যবহার এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কের সাথে সংযুক্তকরণ ইত‌্যাদি বাস্তবায়ণ কর্মপরিকল্পনার মূল লক্ষ‌্য।

    ইতোমধ‌্যে সাম্প্রতিক বন‌্যায় ইন্টারনেটসহ টেলিযোগাযোগের ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি সাইটের মধ‌্যে এক হাজার ৯শত ৩৩ টি সাইট সচল করা হয়েছে। বাকী ৯২টি সাইট দ্রুত সচল করার লক্ষ‌্যে কাজ চলছে।

    সাম্প্রতিক বন‌্যায় সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভী বাজারে অচল ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব‌্যবস্থা বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-১ এর মাধ‌্যমে তাৎক্ষণিকভাবে সচল রাখতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমানের তত্বাবধানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ইতোপূর্বে সেনাবাহিনীর মাধ‌্যমে ১২টি এবং বিএসসিএল নিজস্ব ব‌্যবস্থাপনায় আরও ২৯ টি ভিস‌্যাট হাব স্থাপনের উদ‌্যোগ গ্রহণ করে। গত ২৯ জুন পর্যন্ত সেনাবাহিনী ৯টি স্থানে এবং বিএসসিএল ২৩টি স্থানে ভিস‌্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। আরও ৮টি ভিস‌্যাট স্থাপনের জন‌্য কাজ চলছে। বিটিসিএল‘র ল‌্যান্ডফোন সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা বাদে সিলেটসদরসহ জেলার সবকটি উপজেলায় সচল রয়েছে। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার ল‌্যান্ডফোন সংযোগ সচল করা হয়েছে।

    উল্লেখ‌্য বন‌্যায় সুনামগঞ্জ জেলায় গ্রামীণফোনের ৩০৩টি সাইটের মধ‌্যে ৩০৩টি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ‌্যে ২৭৭টি সচল করা হয়েছে। রবির ১৫১টি সাইটের মধ‌্যে ১৪৭টি ডাউন হয়। এর মধ‌্যে ১৩৬টি সচল করা হয়েছে। বাংলালিংকের ৭৭টির মধ‌্যে ৭১টি সাইট ক্ষতিগ্রস্ত হয়। এর মধ‌্যে ৭০টি সচল করা হয়েছে। রাষ্ট্র্রীয় মালিকানাধীণ টেলিটকের ৯৮টি সাইটের মধ‌্যে ৬৩টি সাইট ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ৫৫টি সাইট সচল করা হয়েছে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটে গ্রামীণফোনের ৬১২টি সাইটের মধ‌্যে ৬৯০ টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ‌্যে ৪৬৯টি সাইট সচল করা হয়েছে। রবি‘র ৪০৭টির মধ‌্যে ৩৩৪টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ‌্যে ৩২৯টি সচল করা হয়েছে। বাংলালিংকের ১৯৩ টির মধ‌্যে ১৬৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ‌্যে ১৬৬টি সচল করা হয়েছে। টেলিটকের ১২৭টি সাইটের মধ‌্যে ৬৮ টি সাইট ক্ষতিগ্রস্ত হয়। এর মধ‌্যে ৬৩টি সাইট সচল করা হয়েছে।

    নেত্রকোণায় গ্রামীণের ১৮৫টির মধ‌্যে ৮৫ টি সাইট ক্ষতিগ্রস্ত হয়। এর মধ‌্যে ৭৯ টি সাইট সচল করা হয়েছে। রবি‘র ১১৯টি সাইটের মধ‌্যে ৮৮টি সাইট ক্ষতিগ্রস্ত হয়। এর মধ‌্যে ৮৭টি সাইট সচল করা হয়েছে। বাংলালিংকের ১৬৮ টি সাইটের মধ‌্যে ১২৫ টি সাইট ক্ষতিগ্রস্ত হয়। এর মধ‌্যে ১২৪টি সাইট সচল করা হয়েছে। টেলিটকের ৮৮টির মধ‌্যে ৮২টি সাইট ক্ষতিগ্রস্ত হয়। এর মধ‌্যে ৭৮ টি সাইট সচল করা হয়েছে।

    সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোণা এই তিন জেলায় ৪টি মোবাইল অপারেটরের মোট ২৫২৮ টি সাইটের মধ‌্যে বিদ্যু‌ৎ –বিচ্ছিন্ন হয়ে বন্ধ হওয়া সাইটের সংখ‌্যা ২৭৩টি। হবিগঞ্জ ও মৌলভী বাজার এই দুটি জেলায় ৪টি মোবাইল অপারেটরের ১০৮৯ সাইটের মধ‌্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ সাইটের সংখ‌্যা ২৭৩ টি। বন‌্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বিটিসিএল এর নেটওয়ার্ক ডাউন হয়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ সিলেট বিভাগের অন‌্যান‌্য এলাকাসমূহে বিভিন্ন ক‌্যাটাগরির মোট ১০৫টি আইএসপির ৩৭৫ টি পপ এর মধ‌্যে ৩৩৯টি পপ কার্যকর রয়েছে। এছাড়া এনটিটিএন বাহন লিমিটেডের ২৯টি, ফাইভার এট হোম-এর ১৩৭ টি পপ কার্যকর আছে। সামিটের ২৬২টি পপের মধ‌্যে কার্য়কর আছে ২০৫টি।

    বন‌্যাদূর্গত এলাকায় টেলিযোাযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পুণরায় চালু করার লক্ষ‌্যে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগ মোবাইল নেটওয়ার্ক, অপটিক‌্যাল ফাইভার ট্রান্সমিশন ব‌্যবস্থা, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও ব‌্যান্ডউইথ ব‌্যবস্থাপনা সংক্রান্ত বিষয়সমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন‌্য একটি সেল গঠন করে।

    বন‌্যাদুর্গত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিণী এবং বিজিবির কার্যক্রমকে সহজতর করার লক্ষ‌্যে বিটিআরসি‘র উদ‌্যোগে মোট ১৮টি টোল ফ্রি নাম্বার চালু করা হয়।

    এছাড়াও টেলিটক সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন‌্যার্তদের জন‌্য ফ্রি ১৫মিনিট টকটাইম, ২০টি এসএমএস ও ৫০০এমবি‘র একটি প‌্যাকেজ প্রদান করে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগ্রামীণ টেলিকমের কাছে ক্ষতিপূরণের তালিকা চেয়েছেন হাইকোর্ট
    Next Article ৬৪ জেলায় শুরু হলো কোরবানি পশুর ‘ডিজিটাল হাট’

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.