নিজস্ব প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে শেষ হলো তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস নির্বাচন। চলছে ভোট গণনা।
সকাল ১০টায় শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল পাচটা পর্যন্ত। বিরতিহীন সাত ঘণ্টায় ৭৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
চার ক্যাটাগরির মোট ১৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৫৭ জন। এর মধ্যে সাধারণ ক্যা্টউৎসব গরিতে ৭৮১, সহযোগিতে ২৫০, অ্যাফিলিয়েটে ১১৮ এবং আন্তর্জাতিকে ৮৯ শতাংশ ভোট পড়েছে।
ভোটে তিন প্যানেলে প্রার্থী ছিলেন ৩৩ জন। এদের মধ্য থেকে ভোটারদের রায়ে নির্বাচিত হবেন ১১ জন।
ভোট গ্রহণ শেষে মেশিনে ভোট কাস্টিং শুরু করছেন নির্বাচন কমিশন। এসময় প্রার্থী ও তাদের এজেন্টরা উপস্থিত থাকছেন।
