Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » গোপনীয়তা বাড়াতে হোয়াটসঅ‌্যাপে নতুন ফিচার
    খবর

    গোপনীয়তা বাড়াতে হোয়াটসঅ‌্যাপে নতুন ফিচার

    August 10, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। চলতি মাসেই বিশ্বজুড়ে পৌঁছাবে ফিচারটি। তবে প্রথমে যুক্তরাজ্যে চালু হবে।

    মেটা প্রধানের ঘোষণানুযায়ী, নতুন ফিচারের অংশ হিসেবে নিঃশব্দে ‘গ্রুপ চ্যাট’ থেকে বেরিয়ে যেতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়াও, একবার দেখার জন্য পাঠানো মেসেজের স্ক্রিনশট নেওয়ার সুযোগ ব্লক করে দিতে পারবেন ব্যবহারকারী।

    একইসাথে ব্যবহারকারীরা যখন অনলাইনে আছেন বা ছিলেন সেটি কারা জানতে পারবে সেটিও নির্ধারণ করে দেয়া যাবে। হোয়াটসঅ্যাপের মেসেজিং সেবাকে ‘সম্মুখ আলাপের মতোই নিরাপদ এবং গোপন রাখতে’ সহযোগিতা করবে নতুন ফিচারগুলো, এমনটাই দাবি করেছেন জুকারবার্গ।

    বর্তমানে গ্রুপ মেসেজ থেকে কেউ বের হয়ে গেলে বা কাউকে বের করে দেওয়া হলে অংশগ্রহণকারী সবাই সেটি দেখতে পারেন। ফলে অনেকেই বিড়ম্বনার শিকার হন, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে নতুন ফিচারটির মাধ্যমে সেটি এড়িয়ে চলা যাবে।

    নতুন ফিচার চালু হলে ব্যবহারহারকারী গ্রুপ চ্যাট থেকে বের হওয়ার সময় অ্যাডমিন ছাড়া আর কেউই বিষয়টি জানতে পারবেন না।

    সূত্র : ডিজিবাংলা

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঘন্টাব‌্যাপী আনলিমিটেড ডেটা প্যাক আনলো গ্রামীণফোন
    Next Article ফেসবুক-ইউটিউবে কত টাকার বিজ্ঞাপন প্রচার হলো জানতে চায় সরকার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.