Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস !
    খবর

    গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস !

    July 4, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক, ডিজিটাল বার্তা : টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক সিদ্ধান্তের প্রভাব পড়েছে পুুঁজিবাজারে। নতুন সিম বিক্রিতে দেওয়া নিষেধাজ্ঞার প্রভাবে দাম কমেছে গ্রামীণফোনের শেয়ারের। অন্যদিকে, এই নিষেধাজ্ঞার ফলে অন্য কোম্পানিগুলোর নতুন সিম বিক্রি ও গ্রাহক ধরার সুযোগ বাড়বে-এমন আশাবাদে বেড়েছে রবি আজিয়াটার শেয়ারের দাম। এ যেন কারো সর্বনাশ, কারো পৌষ মাস।

    পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

    এদিকে সিম বিক্রি বন্ধ করে দেয়ার খবরে প্রভাব পরতে শুরু করেছে দেশের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের শেয়ার দরে। অন্যদিকে গ্রামীণফোনের এই সর্বনাশা অবস্থায় যেন পৌষমাস হয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের আরেক কোম্পানি রবি অজিয়াটা লিমিটেডের শেয়ারে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এদিনে রবি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ। ডিএসই সূত্র অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৭২১ বারে ৫৮ লাখ ২০৩টি শেয়ার লেনদেন করে। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

    বিপরীতে বৃহস্পতিবারের মতো চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও লেনদেন শুরু হতেই দিনের সর্বনিম্ন দামে গ্রাহক সংখ্যায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিপুল শেয়ার বিক্রির চাপ আসে। এতে লেনদেনের শুরুতেই দাম কমার সর্বনিম্ন সীমায় চলে যায় কোম্পানিটির শেয়ার। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের শেয়ারের দাম দাঁড়ায় ২৯৪ টাকা ১০ পয়সা। ৫.৮ টাকা দাম পতনে দিনের সর্বনিম্ন দাম বা ২৮৮ টাকা ৩০ পয়সা করে কোম্পানিটির ১ লাখ ২৮ হাজার ৩২৫টি শেয়ার বিক্রির আদেশ রয়েছে। আর ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। এখনো পর্যন্ত দিনের সর্বনিম্ন দামে ৫২ হাজার ৭৪৭টি শেয়ার বিক্রি হয়েছে।

    ধারণা করা হচ্ছে গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ হবার ফলে দেশের অন্য মোবাইল অপারেটরগুলোর সিম বিক্রির সংখ্যা বৃদ্ধি পাবে। তেমনিভাবে বৃদ্ধি পাবে রবি অজিয়াটার সিম বিক্রয়ের পরিমাণ। সেজন্যই বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে রবি অজিয়াটা লিমিটেডের শেয়ারের প্রতি। আর একইভাবে সিম বিক্রি বন্ধের সংবাদে দর পতনের শীর্ষে গ্রামীণফোন লিমিটেড।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডিজিটাল ওয়ালেট সেবা ‘নোভি’ বন্ধ করছে মেটা
    Next Article ঈদে মহাসড়কে চলবে না রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.