Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » টফি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন ৮০ লাখ দর্শক
    খবর

    টফি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন ৮০ লাখ দর্শক

    June 11, 2024
    টফি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন ৮০ লাখ দর্শক
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে টফি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ১০ কোটি মিনিটেরও বেশি সময় ধরে দর্শকরা সরাসরি উপভোগ করেছে। টফি-এর এই আয়োজন ইতোমধ্যে দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।

    সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ছিলো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১০ লাখেরও বেশি দর্শক এই ম্যাচটি সরাসরি টফি-তে উপভোগ করেছেন। দুই দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দর্শকদের ব্যাপক আনন্দ দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থকদের, কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শেষ হাসি তারা হেসেছেন। উপমহাদেশের ক্রিকেটের ধ্রুপদী লড়াই ভারত-পাকিস্তান ম্যাচটিও ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রাইম টাইমে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি ১৩ লাখেরও বেশি দর্শক একই সাথে উপভোগ করেছে। টুর্নামেন্ট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০ লাখ দর্শক টফি-তে টি- টুয়েন্টি বিশ্বকাপ উপভোগ করেছেন। টুর্নামেন্ট নির্ধারণী পর্যায়ের দিকে আগানোর সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে বাংলালিংক-এর নিজস্ব প্ল্যাটফর্ম টফি। তাই বাংলাদেশের যে-কোন স্থান থেকে সরাসরি খেলা উপভোগ করার জন্য টফি দর্শকদের একমাত্র গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বাংলালিংক ছাড়াও অন্য যে-কোনও মোবাইল নেটওয়ার্ক থেকেও এক্সেস করতে পারার কারণে টফি সকল মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।

    সময়ের সাথে মানুষের জীবনের গতিও বৃদ্ধি পেয়েছে। চলতি পথে সরাসরি খেলা দেখাসহ আরও অন্য সকল বিনোদনের একটি নির্ভরযোগ্য স্থান হয়ে উঠেছে টফি। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই কর্মস্থলে যাওয়া ও কর্মস্থল থেকে ফেরার সময়ে অনুষ্ঠিত হওয়াতে দর্শকরা টফি-এর মাধ্যমে খেলাগুলো সম্পূর্ণ উপভোগ করতে পারছেন।

    টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সব সময় দর্শকদের মানসম্মত বিনোদনের চাহিদা মেটাতে সচেষ্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে টফির ১০ কোটি/ ১০০ মিলিয়ন মিনিট স্ট্রিমিং দ্বারা বুঝা যায় যে, দর্শকরা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং এজন্য আমরা টফি-এর গ্রাহকদের কাছে কৃতজ্ঞ। দর্শকদের স্পোর্টস স্ট্রিমিং চাহিদা মেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

    ইতোমধ্যে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২™, এশিয়া কাপ ক্রিকেট ২০২৩, এবং পুরুষদের আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মত বড় আসরের সফল সম্প্রচার করেছে টফি। আমরা আশা করি আমাদের দর্শকরা টফির সাথে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করবে। একইসাথে আমরা পঞ্চাশের অধিক বিজ্ঞাপনদাতা ব্র্যান্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের প্রতি আস্থা রেখেছেন। এটি বিজ্ঞাপন প্রচারের দেশীয় প্ল্যাটফর্ম হিসাবে টফি-এর সামর্থ্যকেও তুলে ধরে।

    ক্রিকেট টফি টি-টোয়েন্টি বিশ্বকাপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরিতে‌ মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ
    Next Article ঈদে যেসব স্মার্টফোনে থাকছে বিশেষ অফার !

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.