Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » টানা দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হলেন রাসেল টি আহমেদ
    খবর

    টানা দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হলেন রাসেল টি আহমেদ

    May 9, 2024
    টানা দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হচ্ছেন রাসেল টি আহমেদ
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক :  দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পদ বন্টন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসিস কার্যালয়ে নির্বাচিত পরিচলকরা মিলে নিজেদের মধ্যে পদ বণ্টন করেন।

    পদবণ্টন অনুযায়ী টানা দ্বিতীয় মেয়াদে বেসিসের হাল ধরলেন টিম ক্রিয়েটিভ সিইও রাসেল টি আহমেদ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সিসটেক ডিজিটাল লিমিটেড সিইও মোঃ রাশিদুল হাসান। একইসঙ্গে আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে জিতে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল (প্রশাসনিক) এবং ডিভাইন আইটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান (অর্থ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

    ভোটে জয়ী বাকি সাত জন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এরা হলেন সর্বোচ্চ ভোট প্রাপ্ত অ্যাডভান্সড ইআরপি’র সিইও মোস্তাফিজুর রহমান সোহেল, শ্যুটিং স্টার লিমিটেডের সিইও দিদারুল আলম, এআর কমিউনিকেশন এর আসিফ রহমান, অ্যানালইজেন বাংলাদেশ লিমিটেডের মোহাম্মাদ রিসালাম সিদ্দিকী, বন্ডস্টেইন টেকনোলজি’র মীর শাহরুল ইসলাম, কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের বিপ্লব জি রাহুল এবং ফাইনালিটিক্স এর সৈয়দ আব্দুল্লাহ জায়েদ।

    আগামী ১১ মে এই নতুন কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেবে বেসিস নির্বাচন কমিশন।

    উল্লেখ, গত ৮ মে বেসিস নির্বাচনে আবারও বিজয় লাভ করে রাসেল টি আহমেদের প্যানেল। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় ‘ওয়ান টিম’ প্যানেল। বেসিসের ১১টি পদের মধ্যে ৮টিতে জিতেছে এই প্যানেল। ‘টিম স্মার্ট’ প্যানেল পেয়েছে তিনটি পদ।

    বেসিস বেসিস নির্বাচন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅনলাইন জুয়ার প্রচার ও অর্থপাচারে টিআইবির উদ্বেগ
    Next Article রিয়েলমি সি৬৫ এখন বাজারে; চলছে মেগা অফার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.