Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে
    খবর

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    September 19, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় টিএমজিবির ২০২৩–২৪ মেয়াদ এবং বর্ধিত ২০২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল আর্থিক বিবরণী উপস্থাপন করেন। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

    এ ছাড়া সংগঠনের কাজকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করতে টিএমজিবির কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে কমিয়ে ৯ করার প্রস্তাব উত্থাপন করা হয়। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয়।

    সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা মতামত দেন। এ সময় বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি মইদুল ইসলাম, সহ-সভাপতি কুমার বিশ্বজিত রায়, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম দাস্তগীর তৌহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী বক্তব্য রাখেন।

    সভায় জানানো হয়, ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম ও টিএমজিবি ট্রাস্টি বোর্ডের সদস্য সুমন আফসার।

    টিএমজিবি ‌দ্বিবা‌র্ষিক সভা
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.