Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » নিরাপদ ও কার্যকর সেবা দি‌তে মোবিলিয়ামের সাথে অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন
    খবর

    নিরাপদ ও কার্যকর সেবা দি‌তে মোবিলিয়ামের সাথে অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন

    August 13, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : বিশ্বের অন্যতম শীর্ষ অ্যানালিটিক্স এবং নেটওয়ার্ক সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান মোবিলিয়াম ইনকর্পোরেটেড (“মোবিলিয়াম”) এর সাথে অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন।

    এই অংশীদারিত্বের আওতায় মোবিলিয়াম তাদের ফ্ল্যাগশিপ অ্যাক্টিভ ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (এআইপি)- এর সাহায্যে গ্রামীণফোনের ঝুঁকি ব্যবস্থাপনা রূপান্তরের জন্য নেক্সট-জেনারেশন রেভিনিউ এস্যুরেন্স এবং ফ্রড ম্যানেজমেন্ট (আরএএফএম) সলিউশন প্রদান করবে।

    একটি গ্রাহক-কেন্দ্রিক কোম্পানি হিসেবে ক্রমাগত উদ্ভাবন এবং অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে গ্রাহকদের নিত্যনতুন চাহিদা পূরণ এবং উন্নত ও নিরাপদ গ্রাহক সেবা নিশ্চিত করতে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করবে এই কৌশলগত পদক্ষেপ।

    ভবিষ্যত উপযোগী টেলকো-টেক হওয়ার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রামীণফোন; সেই লক্ষ্যের সাথেও সঙ্গতিপূর্ণ এই অংশীদারিত্ব। এই পদক্ষেপ গ্রামীণফোনকে রেভিনিউ লিকেজ ও প্রতারণা সনাক্তকরণ ও প্রতিরোধে সক্ষমতা বাড়াতে এবং রিয়েল-টাইমে মেশিন লার্নিং অ্যালগরিদম, অত্যাধুনিক এনালিটিকনস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকদের চাহিদা সম্পর্কে জানতে সহায়তা করবে।

    ফলশ্রুতিতে গ্রাহকদের আরো নিরাপদ ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে।  এই অংশীদারিত্বের মাধ্যমে সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়ন হবে। এছাড়াও নিত্যনতুন ঝুঁকি ও বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে এবং গ্রামীণফোনের কর্মীদের অত্যাধুনিক টুল কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতা বাড়াতে কাজ করবে মোবিলিয়াম।

    প্রথমে বিদ্যমান সিস্টেমগুলোকে আরো উন্নত করতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং টুল ব্যবহার করা হবে। এটি প্রোএক্টিভ এস্যুরেন্স, প্রতারণা শনাক্তকরণ এবং সমৃদ্ধ কাস্টমার ইনটেলিজেন্স’র মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে।

    গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদান করতে তাদের সেবা গ্রহণের ধরণ, আচরণ এবং পছন্দ-অপছন্দ সম্পর্কে বিস্তারিত জানার ফলে চাহিদা বিবেচনায় নেটওয়ার্ক প্রস্তুত রাখা সম্ভব হবে।

    গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “আজকের পরিবর্তনশীল ব্যবসায়িক ল্যান্ডস্কেপে মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতকরণ এবং প্রতারণার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ একটি অগ্রগামী পদক্ষেপ যা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং প্রতারিত হওয়ার দুশ্চিন্তামুক্ত হয়ে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ মানের সেবা।“

    গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “ক্রমাগত উদ্ভাবন এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। মোবিলিয়ামের অ্যাক্টিভ ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম আমাদের এইআই-ফার্স্ট টেলকো হওয়ার লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এটি আমাদের উন্নত বিশ্লেষণী ক্ষমতা প্রদান করবে; যার ফলে রেভিনিউ লিকেজ সনাক্তকরণ ও প্রতিরোধ করা সম্ভব হবে এবং প্রতারণা শনাক্তকরণে আমরা আরো দক্ষ হওয়ার মাধ্যমে গ্রাহকদের সেরা সেবা প্রদান করতে পারব।”

    মোবিলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক স্যালফিটি বলেন, “এই রূপান্তরমূলক যাত্রায় গ্রামীণফোনের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এর ফলে সকল স্টেকহোল্ডারের উপর একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমাদের বিশ্বাস। নিয়মিত উন্নয়ন এই অংশীদারিত্বের একটি মৌলিক দিক। এটি নিশ্চিত করবে যে, গ্রামীণফোন সম্ভাব্য ঝুঁকি থেকে মুক্ত থাকবে এবং নিরাপদ ও কার্যকর কার্যক্রম  পরিচালনা করতে সক্ষম হবে। এই উদ্ভাবনী সমাধান গ্রহণের মাধ্যমে গ্রাহকদের প্রতারণা থেকে রক্ষা করতে সক্ষম হবে অপারেটরটি। এছাড়া রাজস্ব প্রবাহ সুরক্ষিত করা, সেরা ব্যবসা পরিচালনার পাশাপাশি আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে গ্রামীণফোন।”

    মোবিলিয়ামের চিফ রেভিনিউ অফিসার রাজা হুসেইন বলেন, “গ্রামীণফোনের আরএএফএম ট্রান্সফরমেশন প্রজেক্ট একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপ রেভিনিউ এস্যুরেন্স এবং প্রতারণা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্ভাবন ও নেতৃত্বের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এই উদ্যোগ গ্রামীণফোনকে রাজস্ব সুরক্ষিত করতে, দক্ষতা বৃদ্ধি করতে এবং বিধিবদ্ধ নিয়ম মেনে চলতে সহায়ক ভূমিকা পালন করবে। উন্নত প্রযুক্তি গ্রামীণফোনকে ঝুঁকির পূর্বাভাস পেতে এবং তা মোকাবিলা করতে সক্ষম করে তুলবে। পাশাপাশি এটি ক্রমবর্ধমান জটিল বাজার ব্যবস্থায় আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।”

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিটিআরসিতে বিক্ষোভ, শীর্ষ কর্মকর্তা অবরুদ্ধ
    Next Article তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা নাহিদ ইসলাম

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.