Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ফেসবুক-ইউটিউবে কত টাকার বিজ্ঞাপন প্রচার হলো জানতে চায় সরকার
    খবর

    ফেসবুক-ইউটিউবে কত টাকার বিজ্ঞাপন প্রচার হলো জানতে চায় সরকার

    August 11, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : সোশাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগমাধ্যম) গত এক বছরে কত টাকার ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়েছে তার তথ্য জানতে চায় সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে রয়েছে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো (আইএমও) ইত্যাদি। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে পাঠানো চিঠিতে গত এক বছরে (২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত) মাস ভিত্তিতে সব ধরনের তথ্য জানাতে বলা হয়েছে।

    টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই তথ্য জানতে চেয়েছে। কমিশনের উপ-পরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত এই চিঠি বুধবার (১০ আগস্ট) দেশের সব মোবাইল ফোন অপারেটর, সব আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), দেশের সব টি-ভ্যাস (টেলিকম ভ্যালু আডেড সার্ভিস) অপারেটর, মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব, আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি, এটুপি এমএসএস এগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের বরাবর এই পত্র পাঠানো হয়েছে।

    চিঠিতে মাস (কোন মাসে কত ব্যয়), ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের মাধ্যম (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো), বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা (টাকা ও ডলার), মোট প্রদানকৃত অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতে বলা হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান হতে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনও ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে বিগত ২০২১ সালে প্রদানকৃত মাস ভিত্তিতে সব ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবরে’ পাঠাতে হবে।

    তবে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি বিশেষ খাত বা অপারেটরের মতো ই-কমার্স সাইটগুলো বা উদ্যোক্তারা সোশাল মিডিয়ায় প্রচুর বিজ্ঞাপন প্রচার করে। চিঠি সেই খাতের সংগঠন বা উদ্যোক্তাদের পাঠানো হয়নি। ফলে প্রতিবেদন এলেও কখনোই এই খাতের সঠিক চিত্র বোঝা যাবে না। ই-কমার্স খাত থেকে প্রচুর বিজ্ঞাপন ডিজিটাল মাধ্যমে প্রকাশ হয়।

    বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর জানান, প্রতি বছর ডিজিটাল বিজ্ঞাপনে বাংলাদেশ থেকে ব্যয় হয় আড়াই হাজার কোটি টাকার বেশি। এগুলো শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই যায় না। অনেক অ্যাড নেটওয়ার্কের মাধ্যমেও যায়। তিনি বলেন, ডিজিটাল বিজ্ঞাপন সাধারণত দুটি মাধ্যমে যায়। একটি হলো লিগ্যাল চ্যানেলে (বৈধভাবে)। অপরটি বিদেশ থেকে সোশাল মিডিয়াগুলোতে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হেড অফিস (বিদেশের কার্যালয়) থেকে সরাসরি। বিদেশ থেকে দেওয়া হলেও সেসব বিজ্ঞাপনে টার্গেট করা হয় দেশীয় ক্রেতাদের। এটা সুস্পষ্ট মানি লন্ডারিং। এ বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিলে অবৈধ কাজটা বন্ধ হবে।

    এ বিষয়ে জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বিজ্ঞাপন দেই না। কোনও আইএসপি প্রতিষ্ঠান দেয় না। আমাদের কোনও কাজে লাগে না এই বিজ্ঞাপন। তিনি জানান, তাদের কাছ থেকে যারা সেবা নেন তারা ব্যক্তিগতভাবে দিয়ে থাকতে পারেন। তিনি মনে করেন, দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি বিজ্ঞাপন প্রচার করে, কনটেন্ট বুস্ট করে। ফলে তারাই বলতে পারবে কী পরিমাণ অর্থ এই খাত দিয়ে যায়।

    এই বিষয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমালের কাছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বছরে ডিজিটাল মাধ্যমে কত টাকার বিজ্ঞাপন প্রচার করে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনও ডাটা নেই। এটা সাধারণ প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে করে থাকে।

    নিজের নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে একজন ই-কমার্স উদ্যোক্তা বলেন, ফেসবুকে বুস্ট করা, বিজ্ঞাপন না দিলে পণ্য বিক্রিই তো হবে না। তিনি একসময় প্রতিদিন ৮-১০টি কনটেন্ট বুস্ট করতেন, একাধিক বিজ্ঞাপন দিতেন। এখন কিছুটা কমিয়েছেন। তার প্রতিদিন বুস্ট ও বিজ্ঞাপন বাবদ ব্যয় হয় ১০০ ডলারের মতো। আগে আরও বেশি ছিল। তিনি জানালেন, অনেক ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিদিনের বিজ্ঞাপন বাজেট আরও বেশি ছিল। বিভিন্ন মাধ্যমে তিনি বিজ্ঞাপন বিল পরিশোধ করতেন বলে তিনি জানান। বড় বড় প্রতিষ্ঠান বা করপোরেট প্রতিষ্ঠানের বাজেট তো আরও বেশি থাকে।

    সূত্র : বাংলা ট্রিবিউন

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগোপনীয়তা বাড়াতে হোয়াটসঅ‌্যাপে নতুন ফিচার
    Next Article এই ছবি বলে দেবে, আপনি কতটা বুদ্ধিমান! প্রথমে কী দেখছেন?

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.