Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিপিও খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাক্কো-টিএমজিবি গোলটেবিল বৈঠক
    খবর

    বিপিও খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাক্কো-টিএমজিবি গোলটেবিল বৈঠক

    November 18, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : বাংলা‌দেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-বাক্কো ও প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবির উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের ভিশন-২১ টাওয়ারের কনফারেন্স রুমে ‘দেশের বিপিও খাতের গতিপ্রকৃতি: সামনের দিনের চ্যালেঞ্জ ও সুযোগ’ শিরোনামের ওই গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও নিয়ে কাজ করা বাক্কোর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টিএমজিবির সদস্যরা অংশ নেন।

    আলোচনার শুরুতেই একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের বিপিও খাতের বিভিন্ন দিক তুলে ধরেন বাক্কোর যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার।

    এ ছাড়া একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন সময়ে নেওয়া টিএমজিবির নানান কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

    আলোচনায় অংশ নিয়ে খাতটির সংশ্লিষ্টরা জানান, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা আয়ের খাত হিসেবে অল্প কয়েক বছরে অনেকদূর এগিয়েছে বিপিও। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করলেও এখনো বিপিও সম্পর্কে দেশের অনেক তরুণ জানেই না।

    বৈঠক থেকে বিপিও খাতের বিভিন্ন সমস্যা যেমন, দক্ষ কর্মীর অভাব, চাকরির দু-তিন মাসের মাথায় ছেড়ে দেওয়া, নির্দিষ্ট শিফটে কাজ না করার মানসিকতার মতো প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন খাতটির প্রতিনিধিরা। এ ছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সংযোগ না থাকা, সামাজিকভাবে বিপিওতে কাজ করাকে ছোট হিসেবে দেখাকেও বিপিওর ক্ষেত্রে সংকট হিসেবে দেখেন সংশ্লিষ্টরা।

    পরে আলোচনা থেকে এসব সমস্যা সমাধানে কিছু সুপারিশও উঠে আসে। পাশাপাশি খাতটিকে আরও পরিচিত করাতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার বিষয়টিও উঠে আসে আলোচনায়।

    গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, পরিচালক মুসনাদ ই আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার, বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রোমশন কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল খান, টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, সহসভাপতি কুমার বিশ্বজিত রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌ‌হিদসহ ইসি ও সাধারণ সদস্যরা।

    গোলটেবিল বৈঠকটি আয়োজনে সহায়তা করেছে বিপিও প্রতিষ্ঠান ফিফোটেক এবং স্কাইটেক।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleভিভো ভি২৯ ও ভি২৯ই: আলোকে জয় করল স্মার্ট অরা লাইট
    Next Article শুধু রাজস্ব বাড়ালেই ই-‌সিগা‌রে‌টের উপর নিয়ন্ত্রণ আরোপ সম্ভব নয়

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.