স্টাফ রিপোর্টার ।। ১৮ এপ্রিল, ২০১৯ : দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে ধরার জন্য আগামী ২১ ও ২২ এপ্রিল ২০১৯ রবি ও সোমবার অনুষ্ঠিত হবে ‘বিপিও সম্মেলন বাংলাদেশ ২০১৯’।
চতুর্থবারের মতো অনুষ্ঠিত এ সামিটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে রাজধানীর ঢাকার সোনারগাঁও প্যাস প্যাসিফিক হোটেলে দুই দিনের এ আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আগামী ১৮ এপ্রিল ২০১৯ (বৃহস্পতিবার) আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনের উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. বি. এম আরশাদ হোসেন, বাক্যের সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনসহ আরও অনেকে।
