Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » যানজট কমাতে ‘ইয়েস পার্কিং’ অ্যাপ আনলো বাংলা ট্র্যাক
    উদ্যোক্তা

    যানজট কমাতে ‘ইয়েস পার্কিং’ অ্যাপ আনলো বাংলা ট্র্যাক

    April 18, 2019
    techzonetv-yes parking logo
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৯: রাজধানী ঢাকায় অনঅনুমোদিত পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট কমাতে ‘ইয়েস পার্কিং’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলা ট্র্যাক গ্রুপ।

    বাংলা ট্র্যাক গ্রুপ মূলত বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ এবং আইসিটি খাতের পণ্য ও সেবার জন্য খুবই পরিচিত। এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তি ঘণ্টা ভিত্তিতে পার্কিং স্পেস ভাড়া নিতে রেজিস্টার করতে পারবেন।

    ইয়েস পার্কিং মূলত ডিজিটাল পার্কিং প্লেস হিসেবে সেবা দেবে, যার মাধ্যমে মানুষকে গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত স্পেস খুঁজে পেতে সহায়তা করবে এবং মালিকরা তাদের পার্কিং স্পেস ভাড়া দিয়ে টাকা আয় করতে পারবেন।

    এই প্ল্যাটফর্মটি নগরবাসীর জন্য ডিজিটাল পদ্ধতিতে পার্কিং স্পেস শণাক্ত ও রিজার্ভ করতে সহায়তা করবে, যা রাজধানীতে পিক আওয়ারে কারের যানজট কমাবে।

    এছাড়াও যদি কোনো পার্কিং স্পেস খালি বা অব্যবহৃত থাকে তাহলে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মালিকরা সেটা ভাড়া দিতে পারবেন।

    বাংলা ট্র্যাক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জাহাঙ্গীর আলম- এফসিএমএ বলেন, ‘আমরা মানুষের প্রয়োজন বিবেচনা করি এবং সচেতনতার সাথে তাদের উদ্বেগের বিষয়গুলো (যেমন: নেভিগেশন ও পার্কিং স্পেস খুঁজে পেতে) সমাধান করতে পরিকল্পনা করি। আমরা স্বীকার করি যে, এসব বিষয়ে আরও অগ্রগতি হতে পাওে এবং আমরা এর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি। এখন পাকিং স্পেস কোনো সমস্যাই না।’

    ‘ইয়েস পার্কিং অ্যাপটি প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এ ধরনের উদ্ভাবনী কাজের জন্য বিশ্বের অন্যতম প্রভাবশালী পরামর্শদাতা প্রতিষ্ঠান ফরেস্টারের তালিকাভুক্ত হয়েছে বাংলা ট্র্যাক। আরও জানতে ভিজিট করতে পারেন:
    https://go.forrester.com/blogs/telcos-must-prioritize-innovations-that-extend-beyond-networking/

    ইয়েস পার্কিং
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleতথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ
    Next Article বিপিও সামিট এর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

    সম্পর্কিত নিবন্ধ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    দেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.