Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ!
    আন্তর্জাতিক

    মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ!

    May 12, 2024
    তাহসানের সঞ্চালনায় ফ্যামিলি ফিউড-এর বাংলাদেশি সংস্করণ বঙ্গতে!
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে শীঘ্রই আসছে জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ! বিশ্বের ৫০টিরও দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি এই প্রথমবারের মত বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে।

    টানটান উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দু’টি পরিবারের সদস্যরা অংশ নেন, এবং একশ’ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগিদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা, এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বন্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড “ফাস্ট মানি”তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। দেশে ফ্যামিলি ফিউড’এর আয়োজনকে আরো জমজমাট করে তুলতে এর সঞ্চালকের আসনে থাকছেন তারকা মিউজিশিয়ান ও অভিনেতা তাহসান রহমান খান।

    “বঙ্গ’র প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড-এর মত দূর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত”, জানান তাহসান। “আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন”।

    মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভি’র হাস্যরসাত্মক পরিবেশনা ফ্যামিলি ফিউড’কে বিশ্বের দর্শকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে। বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সাথে দেশি সংস্করণে আরো থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শীঘ্রই বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইট www.bongobd.com এর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।

    অনন্য উদ্ভাবনী আর সৃজনশীলতার কারণে দেশের বিনোদন পরিসরে বিশেষ স্থান করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ফ্যামিলি ফিউড আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, “আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সকলে মিলে উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদেরকে স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই”।

    ওটিটি প্লাটফর্ম বঙ্গ ওটিটি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকেন আবার উৎসে আয়কর প্রত্যাহার চায় বিটিসিএল ?
    Next Article নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করবে উবার ও বিআরটিএ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.