Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » আন্দোলনে স্যামসাং ইন্ডিয়ার কর্মীরা
    আন্তর্জাতিক

    আন্দোলনে স্যামসাং ইন্ডিয়ার কর্মীরা

    September 19, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধি, ট্রেড ইউনিয়নকে স্বীকৃতির দাবিতে গত ১১ দিন ধরে আন্দোলন শুরু করেছেন স্যামসাং ইন্ডিয়ার কর্মীরা।

    কর্মীদের দাবি তাদের ইউনিয়ন সিলউকে স্যামসাং ইন্ডিয়ার ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দিতে হবে, বর্তমানে স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের গড় বেতন ২৫ হাজার রুপি এই বেতন-ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করছে তারা এবং কর্মী ও কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে ট্রেড ইউনিয়ন নেতাদের দর কষাকষির সুযোগ এবং কর্মক্ষেত্রে পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে হবে।

    স্যামসাং প্রথমে ১৯৯৬ সালে দিল্লিতে একটি এবং পরে ২০০৭ সালে তামিলনাড়ুতে আরেকটিসহ ভারতে মোট দুটি কারখানা স্থাপন করে। যেখানে ২ হাজারের বেশি কর্মী কাজ করছে।

    স্যামসাংয়ের ভারতীয় শাখা কর্মীদের ট্রেড ইউনিয়ন করার অনুমতি না থাকলেও কর্মীরা নিজেদের উদ্যোগে কয়েকটি সংস্থা গঠন করেছেন। সেগুলোর মধ্যে সবচে শক্তিশালী স্যামসাং লেবার ওয়েলফেয়ার ইউনিয়ন (সিলউ)। আন্দোলনকারীরা স্যামসাংয়ের কাছে এই সংস্থার স্বীকৃতি চায়।

    বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে আন্দোলনরত কর্মীরা মিছিল বের করলে পুলিশ সেখান থেকে ১০৪ জনকে আটক করে। তবে সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। কর্মীদের মুক্তির পর কোম্পানির সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছি এবং আমাদের মধ্যকার পার্থক্যগুলো যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি।

    আন্দোলন ট্রেড ইউনিয়ন ভারত স‌্যামসাং স্যামসাং ইন্ডিয়া
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত
    Next Article সাবধান! পিডিএফ ফাইলের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.