Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ঈদে ফটোগ্রাফি, ভি ২৭ইতে মিলবে দুর্দান্ত অভিজ্ঞতা
    খবর

    ঈদে ফটোগ্রাফি, ভি ২৭ইতে মিলবে দুর্দান্ত অভিজ্ঞতা

    April 4, 2023
    ভি২৭ই এর যাত্রা শুরু, মিলবে ফটোগ্রাফির দারুণ অভিজ্ঞতা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : ঈদের আগেই সুখবর দিল গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ক্যামেরায় নতুন অভিজ্ঞতা নিয়ে দেশে যাত্রা শুরু করছে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি২৭ই। ২ এপ্রিল থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ফোন। পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ দক্ষ ভি২৭ই এর ক্যামেরা কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের সব বয়সী মানুষদের দিবে নতুন অভিজ্ঞতা।

    বিশ্বজুড়ে স্মার্টফোন শিল্পে পোর্ট্রেট ফটোগ্রাফি ও অরা লাইট এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। নতুন এই উদ্ভাবন ফটোগ্রাফিকে নিয়ে যাচ্ছে ভিন্ন মাত্রায়। এই প্রযুক্তি সুবিধা নিয়েই দেশে এসেছে ভিভো ভি২৭ই। ঈদকে সামনে রেখে ভি২৭ই এর পাশাপাশি ভি২৭ নামে ভি সিরিজের আরেকটি স্মার্টফোনও এনেছে ভিভো। প্রফেশনাল পোর্ট্রেট এক্সপার্ট স্মার্টফোন দুইটিতেই থাকছে ভিভোর নতুন আকর্ষন-এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম অরা লাইট। এই লাইট স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম।

    ভি২৭ই তে রয়েছে সুপার নাইট মুড সমৃদ্ধ ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা সেন্সিং রেয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ  এবং ২ মেগাপিক্সেল মাইক্রোক্যামেরা। অপরদিকে ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস রেয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ এমপি ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। যা যেকোনো অবস্থায় কালার, টোন এবং ব্রাইটনেস ঠিক রেখে দুর্দান্ত ও দৃষ্টিনন্দন প্রোফেশনাল ফটো ও  এইচডি সেলফি তুলতে সক্ষম। পাশাপাশি ভালো মানের ছবি তুলতে প্রয়োজনীয় শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৯৯ রয়েছে এই স্মার্টফোনে।

    দুর্দান্ত ভিডিও করতেও পটু এই স্মার্টফোন। এতে রয়েছে হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন যা চলন্ত অবস্থাতেও কাঁপাকাপি ছাড়াই প্রাণবন্ত শট নিতে সক্ষম। এর ওআইএস প্রযুক্তি ভিডিওকে করবে আরো স্টেবিলাইজড। তাই এই স্মার্টফোন গ্রাহকদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই।

    ভি২৭ই এর যাত্রা শুরু, মিলবে ফটোগ্রাফির দারুণ অভিজ্ঞতা

    ৮ জিবি র‍্যামের সাথে আরো ৮ জিবি এক্সটেন্ডন্ট র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের বিশাল সুবিধা দেবে ভি২৭ই। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। যা কোনো রকম হ্যাং বা ল্যাগ ছাড়াই দেবে স্মার্ট ব্যবহারের অভিজ্ঞতা। ভি২৭ই এর ৪৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৬ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার যা মাত্র ১৯ মিনিটেই হবে ৫০% চার্জ।

    ৭.৭ মি.মি. স্লিম, ফ্লাট ফ্রেমের স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি রঙে। ল্যাভেন্ডার পার্পেল রঙের স্মার্টফোনে রয়েছে পাখির পালকের নকশা যা দেখতে অতুলনীয়। পাশাপাশি গ্লোরি ব্ল্যাক বিভিন্ন দিক থেকে নকশা পরিবর্তন করে দেবে নান্দনিক অনুভূতি। এর ৬.৬২ ইঞ্চি এইডিপ্লাস অ্যামলেড ডিসপ্লেতে মুভি দেখার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং করায় মিলবে দারুণ অভিজ্ঞতা।

    ভিভোর ভি২৭ স্মার্টফোনটি মিলবে নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙে। ভিভোর অথোরাইজড শো রুমের পাশাপাশি দেশের সব জেলায় মিলবে ভি২৭ই ও ভি২৭। ভি২৭ই এর দাম পড়বে ৩২,৯৯৯টাকা । এদিকে ভি২৭ এর দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।

    ভিভো স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleইউরোপিয়ান বিজনেস ম্যাগাজিনে চ্যাটবট প্ল্যাটফর্মের তালিকায় শীর্ষে রিভ চ্যাট
    Next Article টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও বিকাশ

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.