Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ইউরোপিয়ান বিজনেস ম্যাগাজিনে চ্যাটবট প্ল্যাটফর্মের তালিকায় শীর্ষে রিভ চ্যাট
    আন্তর্জাতিক

    ইউরোপিয়ান বিজনেস ম্যাগাজিনে চ্যাটবট প্ল্যাটফর্মের তালিকায় শীর্ষে রিভ চ্যাট

    April 4, 2023
    ইউরোপিয়ান বিজনেস ম্যাগাজিনে চ্যাটবট প্ল্যাটফর্মের তালিকায় শীর্ষে রিভ চ্যাট
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কাস্টমার কমিউনিকেশন প্ল্যাটফর্ম রিভ চ্যাট ইউরোপিয়ান বিজনেস রিভিউয়ে প্রথম হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ইউরোপিয়ান বিজনেস রিভিউ একটি বিজনেস রিভিউ ম্যাগাজিন যা আধুনিক কর্পোরেট দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। ম্যাগাজিনটি ১০টি সেরা চ্যাটবট প্ল্যাটফর্ম নিয়ে একটি ফিচার প্রকাশ করে যেখানে বাংলাদেশের সাসভিত্তিক কোম্পানিটিকে প্রথম স্থান দেয়।

    রিভ গ্রুপের সিইও এম রেজাউল হাসান এই অর্জনের জন্য আনন্দ প্রকাশ করে বলেন, “অসাধারণ টিমওয়ার্ক আর আমাদের উপর ক্লায়েন্টদের আস্থাই রিভ চ্যাটকে এই সম্মান এনে দিয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশে ও বিদেশে আরো বড় সাফল্য অর্জনে আমাদেরকে উদ্বুদ্ধ করবে।”

    বিশ্বের নানা প্রান্ত থেকে ই-কমার্স, ব্যাংকিং, শিক্ষা, রিয়েল এস্টেট, প্রযুক্তিসহ ৩০টিরও বেশি সেক্টরের বিভিন্ন কোম্পানি রিভ চ্যাট প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই কাস্টমার সার্ভিস প্রদান করছে।

    প্ল্যাটফর্মটি ব্যবহার করে মেক্সিকো সরকার প্রায় ৯৮ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী নাগরিককে সেবা দিচ্ছে। এছাড়া মালয়েশিয়ার পাবলিক গোল্ড, কানাডিয়ান হিয়ারিং ইন্সটিটিউট, সেন্ট্রাল ব্যাংক অফ কুয়েত, কানাডার স্কোশিয়া ব্যাংক, ভারতের আইনিউরনসহ বিভিন্ন ধরনের কোম্পানি রিভ চ্যাট ব্যবহার করছে। বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে রিভ চ্যাটের গ্রাহক তালিকায় আছে টেন মিনিট স্কুল, রকমারি ডট কম, ট্রান্সকম ডিজিটাল, সাউথইস্ট ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, অথবা ডট কম ইত্যাদি।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটিকটক ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও
    Next Article ঈদে ফটোগ্রাফি, ভি ২৭ইতে মিলবে দুর্দান্ত অভিজ্ঞতা

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.