Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » গ্রাহকদের ‘বিরক্ত’ করায় জিপি রবি বাংলালিংককে জরিমানা
    খবর

    গ্রাহকদের ‘বিরক্ত’ করায় জিপি রবি বাংলালিংককে জরিমানা

    October 21, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: বারবার সতর্ক করার পরও গ্রাহকদের অতিরিক্ত প্রমোশনাল এসএমএস পাঠানোয় গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে জারিমানা করেছে বিটিআরসি।

    অপারেটরগুলো বিটিআরসির এ সংক্রান্ত নির্দেশিকা অমান্য করছিল। ফলে তিন অপারেটরের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

    প্রমোশনাল এসব এসএমএসে বিরক্ত হন গ্রাহকরা। তারা বিভিন্ন সময় বিষয়টি নিয়ে বিটিআরসিতে বিস্তর অভিযোগও করে থাকেন।

    ‘সেলুলার মোবাইল ফোন অপারেটরসমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ অনুযায়ী অপারেটরগুলো প্রতিদিন একজন গ্রাহককে সর্বোচ্চ ৩টি প্রমোশনাল এসএমএস দিতে পারবে।

    অপারেটরগুলো যখন বিটিআরসির এই নির্দেশিকার ব্যতয় করছিল তখন নিয়ন্ত্রণ সংস্থাটি তাদের সতর্ক করে যাচ্ছিল। ব্যতয়ের কারণে যখন আইনানুগ ব্যবস্থা কেন নেয়া হবে না এমন ব্যাখা চাওয়া হয়, তখন গ্রামীণফোন ও রবি একই রকম ব্যাখ্যা দিয়েছে। আর বাংলিলিংকের ব্যাখ্যা একটু ভিন্নরকম।

    তবে এসব ব্যাখ্যাকে দায়সারা বলছে বিটিআরসি।

    বিটিআরসির সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, এতোকিছুর পরও অপারেটরগুলো নির্দেশনা মানছেন না, তারা গ্রাহকদের ৩টির বেশি প্রমোশনাল এসএমএস পাঠিয়েই চলেছেন। এতে গ্রাহকরা মানসিক হয়রানির শিকার হচ্ছেন এবং বিটিআরসির পদক্ষেপ নিয়েও প্রশ্ন আসছে।

    গ্রাহকের কাছে ৩টির বেশি প্রমোশনাল এসএমএস পাঠানোর বিষয়ে গ্রামীণফোনের ব্যাখ্যা হলো, তারা সিস্টেমের সীমাবদ্ধতার কারণে তারা সব গ্রাহকদের ৩টির বেশি এই এসএমএস না পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।

    রবিও বলছে একই কথা, সমস্যা সিস্টেমে।

    বাংলালিংকের বক্তব্য কৌশলী। অপারেটরটি বলছে, প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকার পরও তারা গ্রাহককে ৩টির বেশি প্রমোশনাল এসএমএস না পাঠানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু তারা মনে করে, এই ৩টি এসএমএসের ক্যাপিং তাদের প্রচার-প্রচারণা ও উদ্ভাবনে ব্যাঘাত ঘটাচ্ছে।

    এদিকে দীর্ঘদিন ধরেই মোবাইলে অনাকাঙ্খিত বিভিন্ন প্রমোশনাল এসএমএস বন্ধে গ্রাহকদের সচেতন করছে বিটিআরসি।

    বিটিআরসি বলছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। তারপরও ক্ষেত্রবিশেষে গ্রাহকের কাছে এসব বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকরা যেন এসব বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব ’ সেবাটি নেন।

    প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকরা গ্রামীণফোনের *১২১*১১০১#, বাংলালিংক *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু করতে পারেন।

    এরআগে যখন তখন এমনকি মাঝ রাতের পরও আসা এসএমএসের অত্যাচার থেকে গ্রাহকদের বাঁচাতে ২০১৮ সালের অক্টোবরে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছিলো টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বিটিআরসি সে অনুযায়ী পদক্ষেপও নিয়েছে।

    অবশ্য এরও কিছুদিন আগে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত গ্রাহকদেরকে কোনো এসএমএস না পাঠাতে নির্দেশনা দিয়েছিলো বিটিআরসি। সূত্র: টেকশহর।

    জ‌রিমানা প্রমোশনাল এসএমএস বিটিআরসি মোবাইল অপারেটর
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএবার পদত্যাগ করলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ
    Next Article ই-বর্জ্য কমাতে রিসাইক্লিংয়ে জোর পরিবেশ উপদেষ্টার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.