Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » টেলিযোগাযোগে নতুন সচিব মুশফিকুর রহমান
    খবর

    টেলিযোগাযোগে নতুন সচিব মুশফিকুর রহমান

    June 12, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: মুশফিকুর রহমান।

    অন‌্যদি‌কে বর্তমান টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান যোগ দিচ্ছেন স্থানীয় সরকার বিভাগে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার এই বদলি আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সচিব থেকে গত ২০২৩ সালের ১ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেলেন আবু হেনা মোরশেদ জামান। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের ২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব পান।

    মুশফিকুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯৪ খ্রিষ্টাব্দে চাকরিতে যোগ দেন। মাঠ প্রশাসন ও মন্ত্রণালয় পর্যায়ে বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও যশোর জেলায় সহকারী কমিশনার, তিনটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সহকারী সচিব এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুশফিকুরের জন্ম। তিনি নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি এবং মাইক্রোবায়োলজি বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে এমএ ডিগ্রি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্যাথলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅবৈধ ভিওআইপির বিরুদ্ধে বিটিআরসির অভিযান, ১৭ হাজার ৩৫৪সিমসহ সরঞ্জামাদি জব্দ
    Next Article নকিয়া রিটেইলাররা ঘুরবেন বিশ্ব, পাবেন নতুন গাড়ি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.