ডিজিটাল বার্তা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব দেয়া হয়েছে।
