Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ
    খবর

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ

    April 18, 2019
    NBR Pre Budget Meeting FY 2019-20
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ১৭ এপ্রিল, ২০১৯ : আজ জাতীয় রাজস্ব বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস এবং এতদ সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্য সংগঠনের প্রাকবাজেট (২০১৯-২০) আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

    সভার সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি।

    বেসিসের পক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রস্তাব পেশ করেন বেসিসের সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান। প্রস্তাবনা পেশ করার শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডকে, ভ্যাট অটোমেশন প্রকল্পে দেশীয় ১১টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জানান বেসিসের সহ-সভাপতি (অর্থ)।

    NBR Pre Budget Meeting FY 2019-20

    বাজেট প্রস্তাবে বেসিসের সহ-সভাপতি (অর্থ) বলেন, আইটি/ আইটিইএস-এর জন্য ২০২৪ সাল পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মওকুফ রয়েছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে এই কর্পোরেট ট্যাক্স মওকুফ সনদ পেতে পেতে ২-৩ মাস সময় লেগে যায়। এতে বেশ ঝামেলায় পোহাতে হয়।

    এজন্য বেসিস থেকে একেবারে আইটি/ আইটিইএস প্রতিষ্ঠানকে ২০২৪ পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মওকুফ সনদ দেয়ার প্রস্তাব করা হয়।

    সেক্ষেত্রে প্রতিবছর আইটি/আইটিইএস প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম সচল রয়েছে কিনা তা যাচাই করে বেসিস প্রত্যয়নপত্র প্রদান করবে।

    অগ্রসরমান তথ্যপ্রযুক্তি খাতের নিত্যনতুন সেবাও নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে। এজন্য তথ্যপ্রযুক্তি খাতের সেবার পরিসর বাড়ছে। এজন্যে আইটিএস এর নতুন খাতসমূহ যেমন System Integration, Platform as a service/Cloud service, Software as a service, IT Training, Annual Software Maintenance Contacts (AMC), Information System/ Information technology/ CIS/ ID Assessment/ Audit Services ইত্যাদি খাত আইটিএস এর সংজ্ঞায় যুক্ত করার প্রস্তাব করা হয় বেসিসের পক্ষ থেকে। পাশাপাশি Software Import through e-Delivery জন্য নতুন HSCode প্রবর্তনের জন্য বেসিস থেকে প্রস্তাব করাহয়।

    বেসিস থেকে প্রস্তাব করা হয়,ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যাংক এবং পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে পুরো পেমেন্ট সিস্টেমকে আরও সহজ ও রেগুলার মনিটরিং এর আওতায় আনতে হবে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব (বাৎসরিক প্রায় ৩০০-৪০০ কোটি টাকা) আয় করতে পারবে।

    জাতীয়রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বেসিসের প্রস্তাবনা সমূহ মনোযোগ দিয়ে শোনেন। আলোচনা শুরুতে, ভ্যাট অটোমেশন প্রকল্পকে আরো প্রতিষ্ঠান যাতে অংশ নেয় সেজন্য সেসব প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে বেসিসকে অনুরোধ করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

    বেসিসের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আইটি/ আইটিইএস-এর জন্য ১ বছর মেয়াদকালীন কর্পোরেট ট্যাক্স মওকুফ সনদ ৩ বছর মেয়াদকাল পর্যন্ত বর্ধিত করা হবে।

    পাশাপাশি জাতীয়রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বেসিস কর্তৃক সুপারিশকৃত আইটিইএসের নতুন সংজ্ঞা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুমোদনক্রমে সংযুক্ত করা হবে বলে জানান।বেসিস কর্তৃক প্রস্তাবিত ডিজিটাল মার্কেটিং পেম্যান্ট পলিসি মূল্যায়ন ক্রমে অতি স্বত্বর প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

    বেসিস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিপিও সামিট : বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম
    Next Article যানজট কমাতে ‘ইয়েস পার্কিং’ অ্যাপ আনলো বাংলা ট্র্যাক

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.