Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়
    খবর

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    March 11, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: অনেক সময় বাড়ির ওয়াই-ফাই পাসওয়ার্ডটি মনে থাকে না বা কখনো কখনো পাসওয়ার্ড মনে রাখা ঝামেলা মনে হয়, বিশেষ করে যখন সেটি বড় ও জটিল হয়। ফলে অনেক সময় বাসায় অতিথি এসে পাসওয়ার্ড চাইলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে ডিভাইস থেকে ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করা সম্ভব। এ ক্ষেত্রে পাসওয়ার্ড মুখস্থ না থাকলেও অতিথিরা অনায়াসে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে-

    কিউআর কোড
    কিউআর কোড ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করার সহজতম উপায়, যা অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসেই কাজ করে। এতে পাসওয়ার্ড মনে রাখা বা টাইপ করতে হয় না। অ্যান্ড্রয়েড ১০ বা এর নতুন সংস্করণ চালিত ফোনে সুবিধাটি সাধারণত আগে থেকেই থাকে। এ ক্ষেত্রে যে ওয়াই-ফাই নেটওয়ার্কটি শেয়ার করতে চান, প্রথমে তাতে সংযুক্ত হতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-সেটিংসে গিয়ে ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ ট্যাপ করতে হবে। এরপর ইন্টারনেট অপশনে প্রবেশ করে যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ডিভাইসে সংযুক্ত আছে, তার পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এবার শেয়ার অপশনটি চাপুন, এ ক্ষেত্রে ফেস বা ফিঙ্গার প্রিন্ট আনলক দিতে হতে পারে। একটি কিউআর কোড দেখাবে, অন্য ফোনে সেটি স্ক্যান করলেই ইন্টারনেটে সংযুক্ত হওয়া যাবে। যদি কিউআর কোড স্ক্যান না হয়, তাহলে এর পাশাপাশি পাসওয়ার্ডও দেখা যাবে। এ ক্ষেত্রে ম্যানুয়ালি টাইপ করেও সংযুক্ত হওয়া যাবে।

    অ্যান্ড্রয়েডে কুইক শেয়ার
    অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ারের আরেকটি দ্রুত পন্থা ‘কুইক শেয়ার’। এটি ফোনের বিল্ট-ইন ফিচার, যা ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে পিয়ার-টু-পিয়ার তথ্য শেয়ার করতে সাহায্য করে। যেমন পিক্সেল ৭এ মডেলে (অ্যান্ড্রয়েড-১৫) এ অপশন ওয়াই-ফাই কিউআর কোডের সঙ্গেই থাকে। এটি চালু করতে সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন নির্বাচন করতে হবে। এবার ইন্টারনেট অপশনে গিয়ে ডিভাইসে সংযুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এখন শেয়ার অপশনে চাপতে হবে। তবে ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই কাজ করে। আইফোন বা কম্পিউটারে নয়।

    গেস্ট নেটওয়ার্ক তৈরি
    বাড়ির ওয়াই-ফাই আরও নিরাপদ রাখতে তৈরি করা যেতে পারে আলাদা গেস্ট নেটওয়ার্ক। ফলে মূল ওয়াই-ফাই পাসওয়ার্ড ছাড়াই অতিথিরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। এ ক্ষেত্রে মূল রাউটারের মধ্যেই আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। চাইলে গেস্ট নেটওয়ার্কে আলাদা পাসওয়ার্ডও দেওয়া যায়। আজকাল বেশির ভাগ রাউটারেই এ গেস্ট নেটওয়ার্ক বা মাল্টিপল এসএসআইডি তৈরির সুবিধা থাকে।

    তথ্যসূত্র : মেকইউজঅব

    ওয়াই-ফাই পাসওয়ার্ড সহজ উপায়
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন
    Next Article হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.