Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » পু‌রো ডাক ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
    খবর

    পু‌রো ডাক ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

    August 12, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ব‌লে‌ছেন, দেশের ৯ হাজার ডাকঘরের ৪৪ হাজার কর্মী ও ১৮ হাজার উদ্যোক্তা মিলিয়ে বিস্তৃত অবকাঠামো কাজে লাগিয়ে ডাক বিভাগকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করার কাজ চলছে।

    মন্ত্রী গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এবং বালিহাটি ডাকঘর ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে তি‌নি এ কথা বলেন।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডাক সেবাকে ডিজিটাইজ করতে গৃহীত কর্মসূচি তুলে ধরে বলেন, ডাকঘরকে বিশ্বের সেরা ডাক কেন্দ্রে রূপান্তরের জরীপ কাজ চলছে। সেপ্টেম্বরেই এই কাজ শেষ হবার কথা। এরপরই আমরা প্রকল্প প্রণয়ন করে বাস্তবায়ন করবো।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বর্তমানে দেশের মানুষ এসএমএস, মেইল, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোতে দেশে বিদেশে থাকা প্রিয়জনের সঙ্গে কথা বলে। এগুলো আমাদের জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল। আমরা প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছি।

    মন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৪টি শর্টিং সেন্টার নির্মাণ ও ডিজিটাইজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের ৬৪টি জেলার সব কটি শটিং সেন্টার ডিজিটাইজ করার জন্য তিনি একনেক বৈঠকে অনুশাসন দিয়েছেন। একই সাথে রেলে চিলিং বগি ও আমাদের চিলিং ভ্যান চালু করার নির্দেশ দিয়েছেন। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি বলে মন্ত্রী উল্লেখ করেন।

    তিনি বলেন, খুব সহসাই আপনারা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন আপনার পার্সেলটা কোথায় আছে। আরো জানতে পারবেন, কোন পোস্টম্যানের কাছে বা কে ডেলিভারি দিবে।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের কোনো কুরিয়ার সার্ভিস ডাক বিভাগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা রাখে না। বাংলাদেশে ৯ হাজারের মতো ডাকঘর রয়েছে। এগুলোতে কর্মরত পোস্টম্যানরা প্রত্যেক বাড়ি চেনেন। এ ব্যবস্থা কোনো কুরিয়ার সার্ভিস করতে পারবে না।

    মন্ত্রী নির্মাণাধীন ডাকঘরের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    ডাক অধিদপ্তর ও স্থানীয় উপজেলার পদস্থ কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleপিনভিউ নামে সিসিটিভি সিস্টেমের নতুন পণ্য বাজারে এনেছে ওয়ালটন
    Next Article গ্রামেও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে: মোস্তাফা জব্বার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.