Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » গ্রামেও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে: মোস্তাফা জব্বার
    কম্পিউটার

    গ্রামেও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে: মোস্তাফা জব্বার

    August 12, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামেও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে। এজন্য ইউনিয়ন পর্যায়ের ডাকঘর ও প্রত‌্যন্ত গ্রামে অগ্রাধিকার ভিত্তিতে বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হচ্ছে । সে লক্ষ্যে ফ্রিল্যান্সারদের সহযোগিতায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি বা ধর্মপাশার মতো মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত দরগ্রামে অবস্থিত দেশের প্রথম ডিজিটাল পল্লীতেও বিটিসিএল এর ব্রডব্যান্ড সেবা পৌঁছে দেয়া হবে।

    মন্ত্রী গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত দরগ্রাম ডিজিটাল পল্লী পরিদর্শনকালে এসব কথা বলেন।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, উচ্চগতির ইন্টারনেটের মহাসড়ক ধরেই গ্রামের তাঁতি, কুমার, কৃষক সবাই ই-কমার্স এ অন্তর্ভূক্তির মাধ্যমে আমাদের ঐতিহ্যকে বিশ্বে ছড়িয়ে দেবে।

    তি‌নি ব‌লেন, সাটুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১৩ কিলোমিটার ক্যাবল টেনে হলেও এখানে ব্রডব্যান্ড সেবা দেয়ার ব্যবস্থা করা হবে। তাঁতিদের শৈল্পিক স্বত্ত্বার বিকাশের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

    ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তুলতে উচ্চগতির ব্রডব্যান্ড সেবা সর্বত্র পৌঁছে দেয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার মাটি ও সোনার মানুষকে সম্পদে রূপান্তর করে ডিজিটাল শিল্প বিপ্লবে নেতৃত্বের জন্য প্রস্তুত করবো। এখানে কেউ পিছিয়ে থাকবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

    ই-ক্যাব সাধারণ সম্পাদ আব্দুল ওয়াহেদ তমাল, বিজয় ডিজিটাল লিমিটেডের সিইও জেসমিন জুই, , ডিজিটাল পল্লী প্রকল্পের পরামর্শক ইব্রাহিম খলিল এবং উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে স্থানীয় ব্যক্তিদের সুখ-দুঃখের কথা শুনে তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে নেয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, ডিজিটাল বাংলাদেশ যেমন একদিন অবিশ্বাস্য ছিল তা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। তেমনি বাংলাদেশের প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে এবং ঘরে ঘরে গড়ে উঠব ডিজিটাল উদ্যোক্তা।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleপু‌রো ডাক ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
    Next Article অনলাই‌নে বে‌ড়েছে ভূ‌মি কর আদায়, ঢাকা মহানগরীর ভূমি অফিস এখন ক্যাশল্যাস

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.