Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো
    আন্তর্জাতিক

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    অনার ম্যাজিক৯ প্রো
    September 30, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিকে আরও পেশাদার পর্যায়ে নিতে নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক৯ প্রো বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে অনার।

    আগামী কয়েক মাসের মধ্যে দেশের বাজারে ডিভাইসটি পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ এর ক্যামেরা প্রযুক্তি, যেখানে সিনেমা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান অ্যারির প্রযুক্তির সঙ্গে কাজ করেছে অনার।

    অনারের আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে ম্যাজিক৯ প্রোর ক্যামেরা প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। চলচ্চিত্র নির্মাতা ও সিনেমাটোগ্রাফারদের জন্য মোবাইল ফোনে আরও উন্নতমানের ভিডিও ধারণের সুযোগ তৈরি করাই এর অন্যতম লক্ষ্য। অ্যারির সঙ্গে সহযোগিতার মাধ্যমে স্মার্টফোনের ইমেজিং প্রযুক্তিতে সিনেমাটিক অভিজ্ঞতা যুক্ত করার চেষ্টা করা হয়েছে।

    চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির হাতে রোবট ফোনের পাশাপাশি ম্যাজিক৯ প্রোর ক্যামেরা প্রযুক্তিও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

    রায়হান রাফি বলেন, ছোট আকারের ক্যামেরার সুবিধার কারণে এমন কিছু জায়গায় শুটিং করা সম্ভব হতে পারে, যেখানে প্রচলিত বড় ক্যামেরা ব্যবহার করা কঠিন। বিশেষ করে ক্যামেরার মুভমেন্টের ক্ষেত্রে নতুন ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

    অনার বলছে, শুধু ছবি ও ভিডিও ধারণ নয়, ব্যবহারকারীর কনটেন্ট তৈরির অভিজ্ঞতাকে আরও সহজ করাই নতুন ডিভাইসটির লক্ষ্য। স্মার্টফোনের সঙ্গে উন্নত ইমেজিং প্রযুক্তির সমন্বয়ের পাশাপাশি এআইনির্ভর বিভিন্ন সুবিধাও অনারের নতুন প্রজন্মের ডিভাইসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

    ম্যাজিক৯ প্রোকে ঘিরে অনারের এই উদ্যোগ তাদের বৃহত্তর কানেক্টেড ইকোসিস্টেম পরিকল্পনারও অংশ। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টিভিকে একই ইকোসিস্টেমে যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

    বাংলাদেশে ম্যাজিক৯ প্রোর দাম, নির্দিষ্ট কনফিগারেশন ও বাজারে আসার সুনির্দিষ্ট তারিখ এখনো জানায়নি অনার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বাজারে ডিভাইসটি আনার প্রস্তুতি চলছে।

    অনার ম্যাজিক৯ প্রো অনার স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    সম্পর্কিত নিবন্ধ

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.