Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » যুব প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে পড়ার সুযোগ নেই : আইসিটি সচিব
    খবর

    যুব প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে পড়ার সুযোগ নেই : আইসিটি সচিব

    May 17, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ৮ম বারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা। শনিবার রাজধানী ঢাকার মিরপুরে বিইউবিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এতে সহযোগিতা করেছে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)।

    আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে পড়ার সুযোগ নেই। তাদের সাথে নিয়েই আগামীর স্মার্ট বাংলাদেশ এর দিকে আমাদের এগিয়ে যেতে হবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসি এর প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার ইনচার্জ পরিচালক মোঃ জফুরুল আলম খান।

    বিইউবিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অ‌ন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার, বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এর চেয়ারম্যান মোঃ সামশুল হুদা এবং  সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বক্তব‌্য রাখেন।

    প্রাথমিকভাবে ১৪ থেকে ২২ বছর বয়সী আগ্রহীরা ডাক, ই-মেইল এবং অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন‌্য নিবন্ধণ সম্পন্ন করেন। দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) অর্থাৎ মোট ৪ ক্যাটাগরিতে সারাদেশ থেকে মোট ১৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়।

    প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা প্রথম তিনজনকে অর্থাৎ ৪ ক্যাটাগরিতে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়া, প্রত্যেক ক্যাটাগরি থেকে একজন করে অর্থাৎ ৪ ক্যাটাগরিতে ৪ জন মেধাবীর নাম আয়োজক কর্তৃপক্ষ বিজয়ী হিসেবে ঘোষনা করে।

    ৮ম জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীরা হলেন: দৃষ্টি প্রতিবন্ধী ক্যটাগরিতে গাইবান্ধার মোঃ আল মানি মোস্তাকিম তাহসনি (১ম), ঝিনাইদহ এর মোঃ নাছিম (২য়) এবং ঢাকার মোঃ রাফাত করিম (৩য়)। শারীরিক প্রতিবন্ধী ক্যটাগরিতে রাজশাহীর মোঃ ইয়াসিন খন্দকার ইমন (১ম), পাবনার মোসাঃ স্বর্না খাতুন (২য়) এবং শেরপুরের মোঃ আব্দুল হামিদ (তয়)। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যটাগরিতে ঢাকার মোঃ আতিকুর রহমান (১ম), ঢাকার সাবেকুন নাহার (২য়) এবং ঢাকার মামুনুর রশিদ ইফতি (৩য়)। সবশেষে, এনডিডি ক্যটাগরিতে ঢাকার ওয়াজিহ তাওসিফ রায়াত (১ম), ঢাকার আশরার বিল্লাহ খান (২য়) এবং ঢাকার রায়হান হোসেন (৩য়)।

    প্রত্যেক বিজয়ী প্রতিযোগীকে প্রতি গ্রুপ থেকে যারা প্রথম হয়েছেন বিইউবিটি কর্তৃক তাদের পুরস্কার স্বরূপ একটি স্যামসাং ব্রান্ডের স্মার্ট ফোন উপহার হিসেবে প্রদান করে। এছাড়া প্রত্যেক বিজয়ীদের একটি করে স্মার্ট ফোন, সনদ ও ক্রেস্ট উপহার দেয়া হয়। বিজয়ীরা বিসিসি কর্তৃক পরিচালিত উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বিনা ফি’তে অংশগ্রহণের সুযোগ পাবে এবং বিজয়ী ১২ জনের মধ্য থেকে যাচাই-বাছাই করে শ্রেষ্ট ৪জন আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

    আইসিটি বিভাগ জাতীয় আইটি প্রতিযোগিতা প্রতিবন্ধী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article৪০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে তোশিবা
    Next Article ২০৪১ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.