Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয়-বাণিজ্য প্রতিমন্ত্রী
    খবর

    রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয়-বাণিজ্য প্রতিমন্ত্রী

    May 10, 2024
    রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয়-বাণিজ্য প্রতিমন্ত্রী
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
    তিনি বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশে রপ্তানি পণ্য বাড়াতে চামড়া, পাট, চা, ঔষধ শিল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। আরও ব্যবসায়ী যেন সিআইপি সম্মান ভূষিত হতে পারে, দেশের  রপ্তানি বাড়াতে পারে। প্রধানমন্ত্রী ‘হস্তশিল্প’কে বর্ষপণ্য ঘোষণা করেছেন৷ ‘১টি গ্রাম,১ টি পণ্য’ স্লোগানে সারাদেশ থেকে তৃণমূল কারিগর নিজের পণ্য যেনো রপ্তানি ও বাজারজাত করতে পারে, তাদের আর্থিক এবং কারিগরি সহায়তার মাধ্যমে হস্তশিল্পকে বিকল্প রপ্তানি পণ্য হিসেবে তুলে ধরতে চাই।
    ‘আগামী পহেলা বৈশাখে প্রত্যেক দূতাবাসে বৈশাখী মেলা করে সেখানে হস্তশিল্প পৌঁছে দিতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে যাতে আমাদের রপ্তানি বাণিজ্যে ভূমিকা রাখতে পারে।’
    বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয়াধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক  আয়োজিত সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
    দেশের সার্বিক অগ্রগতি উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরও বলেন, ‘ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাপান, ভারত, চায়নাসহ কয়েকটি দেশের সাথে এফটিএ,পিটিএ নিয়ে কাজ করছি। এর লক্ষ্য রপ্তানি বহুমুখীকরণ ও বাজার সুবিধা যাতে পেতে পারি।’
    মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস- চেয়ারম্যান এ এইচ এম আহসান।
    বক্তব্যশেষে বাণিজ্য প্রতিমন্ত্রী সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ সম্মাননা প্রাপ্তদের মাঝে কার্ড প্রদান করেন। এ সময় মন্ত্রণালয় ও মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
    আহসানুল ইসলাম টিটু বাণিজ‌্য প্রতিমন্ত্রী
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট ডেটা’ – অর্থ প্রতিমন্ত্রী
    Next Article প্রকৌশল সংস্থার শীর্ষপদগুলোতে প্রকৌশলীদের পদায়ন চায় আইইবি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.