Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » শুরু হলো ‘মোবাইল ম্যানিয়া’ গেমিং আসর; থাকছে ৩০ লাখ টাকার পুরস্কার
    খবর

    শুরু হলো ‘মোবাইল ম্যানিয়া’ গেমিং আসর; থাকছে ৩০ লাখ টাকার পুরস্কার

    May 6, 2024
    শুরু হলো ‘মোবাইল ম্যানিয়া ২০২৪’ গেমিং আসর, থাকছে ৩০ লাখ টাকার পুরস্কার
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : গেমারদের অপেক্ষার সময় শেষ করে দেশে শুরু হচ্ছে মোবাইল গেমিংয়ের সবচেয়ে বড় আসর ‘মোবাইল ম্যানিয়া ২০২৪’ পাওয়ার্ড বাই এয়ারটেল। এই টুর্নামেন্ট আয়োজন করতে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেল প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় ই-স্পোর্টস প্ল্যাটফর্ম ডিসকভারি ওয়ান এর সাথে। বিজয়ীদের জন্য থাকছে ৩০ লাখ টাকার পুরস্কার।
    রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার সাদাব হোসেন।
    অনুষ্ঠানে জানানো হয়, দেশের সবচেয়ে বড় মোবাইল গেমিং টুর্নামেন্ট ‘মোবাইল ম্যানিয়া ২০২৪’ পাওয়ার্ড বাই এয়ারটেল-এ ‘ই-ফুটবল’, ‘কল অব ডিউটিঃ মোবাইল’ ও ’মোবাইল লেজেন্ডসঃ ব্যাং ব্যাং’- এই তিনটি গেম থাকছে। আসরের বিজয়ীরা পর্যায়ক্রমে অনলাইন কোয়ালিফায়ার, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যাবে। শীর্ষ দুই দল আগামী জুলাইয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবেন।
    প্রধান পৃষ্ঠপোষক এয়ারটেল এর পক্ষ থেকে জানানো হয়, দেশে প্রথমবারের মত গেমিং প্ল্যাটফর্ম অনমো ক্লাউডকে তুলে ধরতে পেরে এয়ারটেল বেশ আনন্দিত। মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে ক্লাউড প্রযুক্তির মাধ্যমে রীতিমত বিপ্লব নিয়ে এসেছে অনমো। বর্তমানে অনমোর সাথেই আছে সাবওয়ে সার্ফার, কাট দ্য রোপ ম্যাজিক, রায়মান জঙ্গল রানসহ জনপ্রিয় সব গেম।
    এ ব্যাপারে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘তারুণ্যের মিউজিক, বিনোদন বা গেমিং সবকিছুতে পাশে থাকে এয়ারটেল। দেশের তরুণ-তরুণীরা গেমিংয়ের প্রতি আগ্রহী হচ্ছে। প্রায় ৬০ লাখেরও বেশি গেমার ইস্পোর্টসে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। এ বিষয়টি লক্ষ্য রেখেই এয়ারটেল এনেছে ‘এনগেজ’এর মত ইস্পোর্টস প্ল্যাটফর্ম যেখানে গেমাররা ব্যস্ত থাকেন জনপ্রিয় সব গেমিংয়ে। টপ গেমাররা লাইভে নিজেদের কৌশল দেখান যার দর্শক হন এয়ারটেল বাজ এর ফ্যানরা।’
    এবারের আয়োজন সম্পর্কে ডিসকভারি ওয়ান লিমিটেড-এর কো-ফাউন্ডার সাদাব হোসেন বলেন, “আমরা খুবই আশাবাদী এবারের আয়োজন নিয়ে। এর আগে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ ৩ টি টুর্নামেন্ট, ডি ওয়ান কাপ সিজন ১ ও ২ এবং ফিফা রয়্যাল ২০২৩ আয়োজন করেছি। মাত্র দুই বছরের ভেতরেই আমাদের সাথে গ্লোবাল ব্র্যান্ড এয়ারটেল বাংলাদেশ যুক্ত হয়েছে। শীঘ্রই আমরা শুধুমাত্র বাংলাদেশ নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। বাংলাদেশে এবং আমাদের সহযোগী ব্র্যান্ডগুলোকে এই খাতের উন্নয়নে ও গেমারদের উন্নতির জন্য সাথে পাবো বলে আশা করি।
    নিবন্ধন প্রক্রিয়া https://tickify.live/events/mobile-mania-2024/ গেমাররা এই লিঙ্কের মাধ্যমে দলগত ভাবে নিবন্ধন করতে পারবে কল অব ডিউটিঃ মোবাইল’ ও ’মোবাইল লেজেন্ডসঃ ব্যাং ব্যাং’- এ। এককভাবে নিবন্ধন করতে পারবে ই-ফুটবল-এ।
    গেমে নিবন্ধন ফি ৩৫০ টাকা যা লিঙ্কের মাধ্যমে দেয়া যাবে।
    এয়ারটেল টেলিকম
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleব্যাটারি ৮০% ড্যামেজ হ‌লেই ফ্রি ব্যাটারি রিপ্লেসমেন্ট দেবে ভিভো
    Next Article ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করলো এনার্জিপ্যাক

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.