Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব
    খবর

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    September 11, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: মুঠোফোন ব্র্যান্ড সিম্ফনির গ্রাহকসংখ্যা ১৪ কোটিতে পৌঁছেছে। ২০০৮ সালে বাংলাদেশি মালিকানাধীন এই ব্র্যান্ড যাত্রা শুরু করে। স্বল্প মূল্যে মুঠোফোন সরবরাহ করায় যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যে ব্র্যান্ডটি ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পায়। ২০১২ সালে ব্র্যান্ডটি কম দামের অ্যান্ড্রয়েড মুঠোফোন বাজারে আনে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাশ্রয়ী প্রযুক্তি সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশি ব্র্যান্ডটি।

    মুঠোফোনের ১৪ কোটি গ্রাহকের মাইলফলক অর্জনটি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হলিডে ইনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্‌যাপন করেছে সিম্ফনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব।

    অনুষ্ঠানে নিজের পুরোনো স্মৃতির কথা উল্লেখ করে তৌসিফ মাহবুব বলেন, ‘২০০৯ সালের জুন-জুলাই মাস। আমি সিম্ফনি মোবাইল কিনব। সে জন্য তখন টিউশনি করে টাকা জমিয়েছিলাম। ৭ হাজার ৯০০ টাকা দিয়ে সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ টেন ফোনটা কিনি।…সেই অনুভূতিটা আমার জন্য বিশেষ ছিল।’

    অনুষ্ঠানে এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, ‘১৯৯৯ সাল থেকে আমি এই শিল্পের সঙ্গে জড়িত। তখন বৈশ্বিক ব্র্যান্ডগুলো ছিল। আমরা উপলব্ধি করেছিলাম, সেগুলো ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছে না। ব্যাটারি লাইফ, সাউন্ড, স্পিকারের মতো বিষয়গুলো নিয়ে গ্রাহকের নানা প্রত্যাশা ছিল। গ্রাহকের সেই প্রত্যাশা পূরণের চিন্তা থেকেই সিম্ফনির যাত্রা শুরু হয়। মেমোরি, চিপসেট, কম্পোনেন্ট (উপকরণ) বাড়ার কারণে বৈশ্বিকভাবে মুঠোফোনের দাম বাড়ছে। কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি, যাতে এই বাড়তি দামের বোঝা ক্রেতাদের ওপর না পড়ে।’

    সিম্ফনি সত্যিকারের বাংলাদেশি ব্র্যান্ড উল্লেখ করে জাকারিয়া শাহিদ বলেন, ‘এই বাংলাদেশি ব্র্যান্ড আমাদের গর্ব। এতে আমাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

    অনুষ্ঠানে সিম্ফনির সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ আবু সায়েম বলেন, ‘সিম্ফনি বাংলাদেশে একটা আবেগের নাম। ২০০৮ সালে ব্র্যান্ডটির যখন যাত্রা শুরু হয়, তখন প্রথম উদ্দেশ্যই ছিল বাংলাদেশের আনাচকানাচে মোবাইল সেবা পৌঁছে দেওয়া। এই ১৪ কোটি ক্রেতার মাধ্যমে আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি।’

    সিম্ফনির ১৪ কোটিতম গ্রাহক ময়মনসিংহের মাফিজা খাতুন। অনুষ্ঠানে তিনিসহ আরও দুজন গ্রাহককে সিম্ফনির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

    ১৪ কোটি গ্রাহক সিম্ফনি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleউদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
    Next Article দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.