Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ৪ জেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ দিলো আইএসপিএবি
    খবর

    ৪ জেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ দিলো আইএসপিএবি

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির পক্ষ থেকে বৃহস্পতিবার চার জেলার বন্যাদুর্গতদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুইটি টিমে বিভক্ত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, জামালপুর ও শেরপুর ঘুরে ঘুরে হতদরিদ্রদের কাছে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে।

    এরমধ্যে সুনামগঞ্জের পাগলায় ৩৫০ পরিবারের হাতে ত্রাণের এই উপহার তুলে দেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞা।

    এসময় আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব ও ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম রাশেদ, আইএসপিএবি সদস্য টেকনো এশিয়ার গোলাম কিবরিয়া, নাবিরা নেটের আবুল হাসান রানা এবং স্থানীয় প্রতিনিধি হাবিবুর রহমানের তার সঙ্গে ছিলেন।

    এছাড়াও বিকেল সিলেট জেলার বন্যাদুর্গত এলকায় আইএসপিএবি প্রতিনিধি কিং নাঈমের তত্বাবধানে স্থানীয় ৩২০ জন দুর্গতদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

    একইভাবে ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য তৌহিদ হোসেনের মাধ্যমে এ দিন শেরপুর ও জামালপুরে ৩০০ জন বন্যা দুর্গতকে সহায়তা দিয়েছে আইএসপিএবি।

    ত্রাণ বিতরণ ছাড়াও দুর্গত এলকার ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবস্থা বিষয়েও স্থানীয়দের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছন আইএসপিএবি মহাসচিব। তিনি জানান, ব্রহ্মণবাড়িয়া জেলা কমিটির সঙ্গে আলাপকালে তারা সেখানে নিক্স স্থাপনে দাবি জানিয়েছেন। এছাড়াও সরেজমিন সফরে সুনামগঞ্জের হাজার খানেক অনু নষ্ট হয়ে যাওয়া সহ সিলেটে বেশ কয়েকটি সিসিআর ও ওএলডি নষ্ট হতে দেখা গেছে। তাদের সঙ্গে আলাপকালে বন্যাদুর্গত এলকায় আকস্মিক এই দুর্যোগ কাটিয়ে উঠতে আইআইজি প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহায়তা কামনা করেছেন স্থানীয় আইএসপি ব্যবসায়ীরা।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
    Next Article বন্যার্তদের পাশে স্টার টেকের কর্মীরা, দিলেন এক দিনের বেতন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.