Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্যামসাং -এর আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন
    উদ্যোক্তা

    ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্যামসাং -এর আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন

    April 3, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আবারও ঈদ ক্যাম্পেইন নিয়ে হাজির হয়েছে স্যামসাং। ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ‘ঘর ভর্তি ঈদ ফূর্তি’ শীর্ষক ঈদ ক্যাম্পেইন। নতুন এ ক্যাম্পেইনের আওতায় স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, ও ওয়াশিং মেশিনে থাকছে বিভিন্ন অফার এবং এসব অ্যাপ্লায়েন্স কেনা যাবে বিশেষ প্রোমোশনাল প্রাইসে। আর এর মাধ্যমেই দেশজুড়ে ক্রেতাদের ঈদুল ফিতরের আনন্দ ও উদযাপনকে বাড়িয়ে তুলতে প্রত্যাশী স্যামসাং।

    ক্রেতাদের জন্য ‘ঘর ভর্তি ঈদের ফূর্তি’ ক্যাম্পেইনে থাকছে বিস্তৃত পরিসরের আকর্ষণীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগসহ বিভিন্ন অফার – স্যামসাং এর বিভিন্ন মডেলের টিভিতে থাকছে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যেমন: স্যামসাং এর ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি (এইউ৭৫০০) এখন কেনা যাবে মাত্র ৪৯,৯৯০ টাকায়। অন্যদিকে, ৫৫ ইঞ্চি কিউএলইডি ফোরকে স্মার্ট টিভি (৫৫কিউ৬০এ) ক্রেতারা কিনতে পারবেন ১২১,৯০০ টাকায়।

    স্যামসাং এর ঈদ ক্যাম্পেইনে বিভিন্ন অফারে অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স, যেমন: রেফ্রিজারেটর, ও ওয়াশিং মেশিনও কেনা যাবে। স্যামসাং রেফ্রিজারেটরের মডেলের ক্ষেত্রে ক্রেতারা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ১৬ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন। এ ক্যাম্পেইনের ফলে, ৭ শ’ লিটার সাইড বাই সাইড রেফ্রিজারেটর (আরএস৭২) কেনা যাবে মাত্র ১৪৯,৯০০ টাকায়!। এ অফারের ওয়াশিং মেশিনের মূল্য শুরু হয়েছে ৩৮ হাজার টাকা থেকে। নির্দিষ্ট কিছু মডেলের ওয়াশিং মেশিনে দেয়া হয়েছে মূল্য ছাড়।

    এছাড়াও, ক্রেতারা সেরা মানের স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই সুবিধায়, সাথে থাকছে ফ্রি ইনস্টলেশন ও ডেলিভারি সুবিধা। ‘ঘর ভর্তি ঈদ ফূর্তি’ ক্যাম্পেইনে ক্যাশব্যাকে রয়েছে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ১৬ হাজার টাকা ডিসকাউন্ট।

    আকর্ষণীয় এ ঈদ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং এর কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদ হচ্ছে আনন্দ ও উদযাপনের সময়। এ সময় মানুষ তাদের ঘরও সাজিয়ে তুলতে চান। আনন্দ ও উদযাপনের এ সময়ে ‘ঘর ভর্তি ঈদ ফুর্তি’ ক্যাম্পেইনের মতো একটি ক্যাম্পেইন সবাইকে স্যামসাং এর উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দিবে; পাশাপাশি, ঝামেলাহীনভাবে তারা ঈদের আনন্দ উদযাপন করতে পারবেন।”

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশে ইনস্যুরটেকের কার্যক্রম ত্বরান্বিত করতে বেসিস এবং আইডিআরএর-এর মধ্যে বৈঠক
    Next Article দেশের বাজারে এলো সেগমেন্ট-সেরা আপগ্রেড সহ রিয়েলমি সি৫৫

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.