Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলাদেশে ইনস্যুরটেকের কার্যক্রম ত্বরান্বিত করতে বেসিস এবং আইডিআরএর-এর মধ্যে বৈঠক
    খবর

    বাংলাদেশে ইনস্যুরটেকের কার্যক্রম ত্বরান্বিত করতে বেসিস এবং আইডিআরএর-এর মধ্যে বৈঠক

    March 31, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    আইডিআরএ কার্যালয়ে অনু‌ষ্ঠিত বৈঠকে ইনস্যুরটেকের অগ্রগতি এবং একটি নিয়ন্ত্রণ কাঠামো তৈরির ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    ফিনটেক এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেসিস স্থায়ী কমিটি এই ইনস্যুরটেক কোম্পানিগুলির জন্য একটি খসড়া নির্দেশিকা উপস্থাপন করেন এবং ৬০ দিনের মধ্যে এই খসড়া নির্দেশিকা চূড়ান্ত করার প্রস্তাব করেন।

    বৈঠকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, যে আমাদের বীমা কোম্পানী গুলোর ব্যবস্থাপনাগুলো সেকেলে। বীমা কোম্পানী গুলোর আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য বীমাখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইনস্যুরটেক কোম্পানিগুলোর ভূমিকা ও সম্ভাবনা বিবেচনা করে ৬০ দিনের মধ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করার প্রতিশ্রুতি প্রদান করেন।

    বৈঠকে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বীমা খাতের অগ্রগতির জন্য ইনস্যুরটেক কোম্পানিগুলোর গুরুত্ব তুলে ধরেন এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য ইনস্যুরটেক কোম্পানিগুলোর একটি নিয়ন্ত্রণ কাঠামো তৈরির প্রয়োজনীয়তা ও নিয়ন্ত্রণ কাঠামো তৈরির আহ্বান জানান। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইনস্যুরটেক কোম্পানিগুলোর ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইনস্যুরটেকের মত সম্ভবনাময় খাতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বীমা কোম্পানিগুলোর পাশাপাশি আমাদের ইনস্যুরটেক কোম্পানিগুলোর একটি নিয়ন্ত্রণ কাঠামো প্রয়োজন যার মাধ্যমে এই ইনস্যুরটেক কোম্পানিগুলো নির্দিষ্টভাবে কাজ করতে পারে।

    ফিনটেক এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেসিস স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, ইনস্যুরটেক কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ কাঠামোটি অবশ্যই শিল্প-বান্ধব হতে হবে যাতে আমরা বীমা কোম্পানিগুলোর প্রযুক্তি সরবরাহকারক না হয়ে বীমা কোম্পানীগুলোর অংশীদার হিসেবে কাজ করতে পারি। এক্ষেত্রে বিমা কোম্পানিগুলোর প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে।

    ফিনটেক এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেসিস স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ফিদা হক বলেন, “বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক দেশ এবং ইনস্যুরটেক একটি সম্ভাবনাময় খাত হওয়ার কারণে অনেক বৈদেশিক বিনিয়োগকারী এই খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে আগ্রহী। বাংলাদেশে যে সকল ইনস্যুরটেক কোম্পানি গুলো কাজ করছে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামো না থাকার কারণে তাদের অনেকেই অবৈধ বা কোয়াজি-বৈধ ভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যার ফলে আমাদের দেশের কোম্পানিগুলোতে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে উৎসাহী হন না। সুতরাং, আমাদের এই বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে ও সুষ্টভাবে ব্যবসা পরিচালনার জন্য ইনস্যুরটেক কোম্পানিগুলোর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামো অত্যাবশ্যকীয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমাফাই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলভী নিজাম নাফি, ইনস্টাশিওর-এর ব্যবস্থাপনা পরিচালক রাফায়েল কবির, জিবিএল ফিনটেক এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, ছায়া ডট এক্স ওয়াই জেড-এর শাওন শাহরিয়ার।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleইনফিনিক্সের তিন স্মার্টফোন সিরিজ: বেছে নিন আপনারটি
    Next Article ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্যামসাং -এর আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.