Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঈদে ৩৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবর্ণ সুযোগ স্যামসাংয়ের মোবাইলে
    খবর

    ঈদে ৩৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবর্ণ সুযোগ স্যামসাংয়ের মোবাইলে

    June 20, 2023
    ঈদে ৩৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবর্ণ সুযোগ স্যামসাংয়ের মোবাইলে
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : এবারের ঈদুল আজহার উদযাপনকে আরও রঙিন করে তুলতে গ্যালাক্সি স্মার্টফোনে আকর্ষণীয় অফার নিয়ে এলো স্যামসাং। ঈদের বিশেষ মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে সবার জন্য উপহার হিসেবে ৩৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবর্ণ সুযোগ নিয়ে আসা হয়েছে। স্যামসাংয়ের সকল ক্রেতা ঈদের আগের দিন পর্যন্ত এই আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

    প্রতিটি উৎসব উদযাপনের অবিচ্ছেদ্য অংশ স্যামসাং, এ বছরও এর ব্যতিক্রম হয়নি; এবারও ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব অফার ও ডিল নিয়ে এসেছে তারা। এবারের ঈদুল আজহায় স্যামসাংয়ের দুর্দান্ত অফারের মধ্যে রয়েছে এন্ট্রি-লেভেল স্মার্টফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ পর্যন্ত ১৬টি ডিভাইস। এর মধ্যে ক্রেতাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৩, এ৩৩ ও এ৫৩ স্মার্টফোনের ৮জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্টে ৩,৫০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে – ফলে এখন ফোনগুলোর দাম পড়ছে যথাক্রমে ৩৫,৫৯৯ টাকা, ৪৫,৬৯৯ টাকা ও ৫৫,৪৯৯ টাকা মাত্র। পাশাপাশি, গ্যালক্সি এ০৪এস ও গ্যালাক্সি এফ২৩ ডিভাইস দু’টির দাম ১৭,৯৯৯ টাকা ও ৩৩,৯৯৯ টাকার পরিবর্তে এখন ১৭,৪৯৯ টাকা ও ৩২,৪৯৯ টাকা মাত্র। তার ওপর ৩৮,০০০ টাকার সুবিশাল ছাড়ের পর এখন মাত্র ২,২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এ বছরে ক্রেতাদের সবচেয়ে পছন্দের ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৪।

    এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “সর্বাধুনিক উদ্ভাবনের মাধ্যমে ক্রেতাদের জীবনের মানোন্নয়নের ভূমিকা রাখাকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। আর এর ধারাবাহিকতায়, এবারের ঈদে স্যামসাং ক্রেতাদের আনন্দের মুহূর্তকে আরও রঙিন করে তুলতে আকর্ষণীয় অফার নিয়ে এসেছি আমরা।”

    অবিশ্বাস্য মূল্যে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এবারের ঈদুল আজহা। তাহলে আর দেরি কেন! এখনি নিকটস্থ স্যামসাং স্টোরে যান অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন স্যামসাং বাংলাদেশ।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের প্রথম স্মার্টফোন শাওমি রেডমি নোট ১২
    Next Article দারাজে ৫২% মূল্যহ্রাসে ফ্ল্যাশ সেলস শুরু জনপ্রিয় ব্র্যান্ড টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচের!!

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.