Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » দারাজে ৫২% মূল্যহ্রাসে ফ্ল্যাশ সেলস শুরু জনপ্রিয় ব্র্যান্ড টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচের!!
    অন্যান্য

    দারাজে ৫২% মূল্যহ্রাসে ফ্ল্যাশ সেলস শুরু জনপ্রিয় ব্র্যান্ড টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচের!!

    June 20, 2023
    দারাজে ৫২% মূল্যহ্রাসে ফ্ল্যাশ সেলস দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু জনপ্রিয় ব্র্যান্ড টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচের!!
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : সর্বোচ্চ ৫২% মূল্যহ্রাসে জনপ্রিয় ঘড়ির ব্র্যান্ড টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচ এর পাঁচটি মডেল এখন পাওয়া যাবে বাংলাদেশের নাম্বার ওয়ান এবং সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান দারাজে । ১৭ জুন শনিবার ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের অন্যতম সেলার সেন্টার পার্টনার সেলেক্সট্রা লাইফ স্টাইল শপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় স্মার্টওয়াচগুলো। এছাড়াও পণ্যগুলো পাওয়া যাবে বাংলাদেশে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক সেলেক্সট্রা লিমিটেডের বসুন্ধরা সিটির সেলেক্সট্রা লাইফস্টাইল শপে।

    টাইটান টক এবং টাইটান টক-এস

    ব্লুটুথ কলিং সহ টাইটান টক মডেলটির ১ দশমিক ৩৯ ইঞ্চি স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ৪৫৪ বাই ৪৫৪ অ্যামলেড ডিসপ্লে। পুরো চার্জে এটি চলবে টানা পাঁচ দিন। যার রেগুলার মূল্য ২০৯৯৫ টাকা যা ৩৩% মূল্যহ্রাসে পাওয়া যাবে ১২৮৯৯ টাকায়।

    ব্লুটুথ কলিং সহ  টাইটান টক-এস মডেলে রয়েছে ১ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। পুরো চার্জে এটি চলবে টানা পাঁচ দিন। যার রেগুলার মূল্য ১৮,৯৯৫ টাকা যা ৩৩% মূল্যহ্রাসে পাওয়া যাবে ১০৪৯৯ টাকায়।

    আর উভয় মডেলেই রয়েছে ১০০টির উপরে স্পোর্টস মুড ও ওয়াচ ফেস। এছাড়া ব্লুটুথ কলিং, আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স সহ রয়েছে ইউএসবি ম্যাগনেটিক চার্জিং ও সিলিকন স্ট্র্যাপ ম্যাটেরিয়াল। সেন্সরের মধ্যে রয়েছে পেডোমিটার, হার্টরেট মনিটর, এসপিও২ (ব্লাড অক্সিজেন) মনিটর, ব্লাড প্রেশার মনিটর, ক্যালরি কাউন্ট, স্টেপ কাউন্ট ও স্লিপ মনিটর। কালো ও নীল এই দুটি রংয়ে স্মার্টওয়াচটি পাওয়া যাবে।

    ফাস্ট্র্যাক রিফ্লেক্স হেলো, রিফ্লেক্স ভক্স ২.০ এবং রিফ্লেক্স নাইট্রো

    ব্লুটুথ কলিং সহ ফাস্ট্র্যাক রিফ্লেক্স হেলো মডেলটির রেগুলার মূল্য ৮৯৯৫ এবং দারাজের ফ্ল্যাশ সেল এ পাওয়া যাবে মাত্র ৪২৯৯ টাকায়। রিফ্লেক্স হলোতে রয়েছে ১ দশমিক ৬৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে, একবার চার্জে চলবে টানা ৫ দিন।

    ফাস্ট্র্যাক রিফ্লেক্স নাইট্রো

    ফাস্ট্র্যাক রিফ্লেক্স নাইট্রো মডেলটির রেগুলার মূল্য ৯৯৯৫ এবং দারাজের ফ্ল্যাশ সেল এ পাওয়া যাবে মাত্র ৫৪৯৯ টাকায়। ব্লুটুথ কলিং ফিচার সহ রিফ্লেক্স নাইট্রো মডেলে রয়েছে ১.৮ ইঞ্চি আলট্রা ভিইউ ডিসপ্লে, একবার চার্জে চলবে টানা ৫ দিন, কালো রং এর সিলিকন স্ট্র্যাপ ম্যাটেরিয়ালের স্মার্টওয়াচে রয়েছে চারটি সেন্সর।

    ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স ২.০

    ফাস্ট্র্যাক রিফ্লেক্স হেলো মডেলটির রেগুলার মূল্য ১১৯৯৫ এবং দারাজের ফ্ল্যাশ সেল এ পাওয়া যাবে মাত্র ৭৩৯৯ টাকায়। ব্লুটুথ কলিং ফিচার সহ রিফ্লেক্স হেলো মডেলটিতে রয়েছে  ১ দশমিক ৮ ইঞ্চি টিএফটি-এলসিডি ডিসপ্লে। একবার চার্জে চলবে টানা ৫ দিন। স্মার্ট ওয়াচটি দিয়ে ক্যামেরা, মিউজিক ও এআই ভয়েস অ্যাসিসট্যান্ট নিয়ন্ত্রণ করা যাবে। মডেলটি দুটি ভিন্ন রং নীল এবং রোজ গোল্ড এই দুটি রংয়ে পাওয়া যাচ্ছে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঈদে ৩৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবর্ণ সুযোগ স্যামসাংয়ের মোবাইলে
    Next Article নাইট ফটোগ্রাফিসহ উন্নত প্রযুক্তি নিয়ে বাংলাদেশের বাজারে টেকনো ক্যামন ২০ সিরিজ

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.