Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » উৎসব উদযাপ‌নে ভিভোর নজরকাড়া ক্যাম্পেইন
    খবর

    উৎসব উদযাপ‌নে ভিভোর নজরকাড়া ক্যাম্পেইন

    December 14, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : চ‌লে এসেছে শীতের মৌসুম। সাথে এনেছে অনেক অনেক ছুটি আর উৎসব। বেড়াতে যাওয়া, বিয়ে শাদীর রঙিন দিনগুলোতে মেতে থাকার সময় এসেছে। স্মৃতিগুলো ধরে রাখা, উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দকে বাড়িয়ে দিতে স্মার্টফোন ভিভো নিয়ে এসেছে বিভিন্ন প্রযুক্তি।

    প্রযুক্তির ছোঁয়ায় উৎসবের গল্প লিখুন
    উৎসবের ঝলমলে দিন হোক বা জাঁকজমকের রাত—সব স্মৃতিই ভিভো স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ুক অসাধারণভাবে। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স ব্যবহার করে স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। ভিভো ভি৪০ লাইটে পোর্ট্রেট ফটোগ্রাফ তোলার জন্য রয়েছে আইকনিক এআই অরা লাইট। সেইসাথে এআই ইরেজ ফিচার ব্যবহার করে ছবি থেকে অবাঞ্ছিত অংশ মুছে দিতেও পারদর্শী ভিভো ভি৪০ লাইট।

    লম্বা সময়ের সঙ্গী হোক
    ভ্রমণে স্মার্টফোনের চার্জ নিয়ে চিন্তা থাকাটা স্বাভাবিক। তবে ভিভো ওয়াই ও ভি সিরিজের স্মার্টফোনগুলো দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দিয়ে সেই চিন্তা দূর করে। ভিভো ওয়াই২৮-এ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির সাথে আছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও ৪৮ মাসের স্মুথ এক্সপেরিয়েন্সের গ্যারান্টি। ৪ বছরের ব্যাটারি হেলথ সুবিধা পাওয়া যাবে ভিভো ওয়াই১৯এস স্মার্টফোনটির ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে। ভিভো ভি৪০ ফাইভজিতে আছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি।

    স্মার্টফোনে থাকুক অনেক স্পেস
    স্পেসের দুশ্চিন্তা ছাড়াই স্মার্টফোন জুড়ে থাকুক উৎসবের আনন্দ কিংবা ভ্রমণের ভিডিও ও ফটো। ভিভো ভি৪০ লাইট মডেলটি পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে। একটি ৮জিবি র্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র্যাম+ ১২৮জিবি স্টোরেজের। অন্যটি ৮জিবি র্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র্যাম+ ২৫৬জিবি স্টোরেজের। বাজেটের মধ্যেই স্পেস নিয়ে বাড়তি সুবিধা মিলছে ভিভোর ওয়াই সিরিজেও।

    স্মার্ট লুক ও স্লিম ডিজাইন
    পাহাড়ের ঝলমলে রোদে হাতের স্মার্টফোনের রঙটা যদি বদলে যায়! পাশের মানুষটা ঠিকই চমকে যাবে। এক্সক্লুসিভ কালার চেঞ্জিং টেকনোলজি রয়েছে ভিভো ভি৪০ লাইটের টাইটেনিয়াম সিলভার মডেলটিতে। ভিভোর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রং ‘গ্ল্যাসিয়ার ব্লু’ তে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই১৯এস। শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি নিয়েও ভিভোর সবচেয়ে স্লিম ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি।

    বাংলাদেশে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করতে ভিভো নিয়ে এসেছে এক নজরকাড়া ক্যাম্পেইন। ডিসেম্বর মাসজুড়ে এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য ভিভোর ভি ও ওয়াই সিরিজে রয়েছে নিশ্চিত উপহার, নতুন কালার, বাড়তি ওয়ারেন্টি এবং দামের ব্যাপক ছাড়।

    ক্যাম্পেইন অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ভিভোর অথোরাইজড ষ্টোর, ই-ষ্টোর অথবা ফেসবুক পেইজে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleশেয়ার ট্রান্সফার নিয়ে ৮৭০ কোটি টাকার চাপে বাংলালিংক
    Next Article চীনা ব্র্যান্ড ইউমিডিজির যাত্রা শুরু, বাজারে আসছে ছয়টি স্মার্টফোন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.