নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো চীনা ব্র্যান্ড ইউমিডিজি।ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বাজেট বান্ধব চারটি নতুন হ্যান্ডসেট বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ব্র্যান্ডটি।আনুষ্ঠানিক যাত্রার শুরুতে চারটি স্মার্টফোনের দাম ঘোষণা করা হয়।
রবিবার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে নতুন ৪টি স্মার্টফোন উন্মোচন করে দাম ঘোষণা করেন ইউমিডিজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ঝোও।
স্মার্টফোনগুলোতে বাজার চাহিদা অনুযায়ী, ৬/৮/১২৮জিবি স্টোরেজ, ৯০ হার্জ এর বড় ডিসপ্লে ও ফাস্ট চার্জিং সুবিধা ও ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
এর মধ্যে ৫জি সমর্থিত ইমিডিজি জি৯ মডেলের দাম ১৪ হাজার ৯৯০ টাকা। ছয় জিবির জাতীয় ফোনের বাজার দখল করতে অবমুক্ত করা হয় জি৯সি। এর দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। এছাড়াও জি৯টি ও জি৯এ রয়েছে এই সিরিজে। এগুলোর দাম যথাত্রমে ১০ হাজার ৯৯০ ও ৯ হাজার ৯৯০টাকা।
জানাগেছে, ঈদের আগে আরো দুইটি স্মার্টফোন অবমুক্ত করবে ইউমিডিজি। মডেল দুটি হলো ইউমিডিজি ১০০ নোট এবং নোট এআই। তবে আজকের অনুষ্ঠানে নতুন মডেল দুইটির নাম জানানো হলেও দাম ঘোষনা করেননি ইউমিডিজি বাংলাদেশের কর্তাব্যক্তিরা।
অনুষ্ঠানে ইউমিডিজি বাংলাদেশের সেলস অ্যান্ড অপারেশন হেড মাসুকুর রহমান বলেন, আগামী পাঁচ বছর হবে বাংলাদেশ হ্যান্ডসেট বাজারের স্বর্ণালী যুগ। তাই গ্রাহকদের সেবা দিতে দেশজুড়ে ১২টি সার্ভিস সেন্টার এবং ১০টি কালেকশন পয়েন্ট থাকবে ইউমিডিজি’র।
এছাড়াও ইউমিডিজি বাংলাদেশের মার্কেটিং ম্যানেজের রফিকুল ইসলাম এবং প্রোডাক্ট হেড দুটি উপস্থাপনা তুলে ধরেন। সেসময় ফোনের বিশেষত্ব তুলে ধরে নতুন ফোনে দুই জন গেমারকে দিয়ে পাবজি লাইভ গেইম খেলানো হয়।
অনুষ্ঠান শেষে লটারিতে ছয় জন বিজয়ীকে উপহার হিসেবে তুলে দেয়া হয় নতুন ফোন।
