Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » গুগলের কোয়ান্টাম পরীক্ষায় নতুন ইতিহাস
    আন্তর্জাতিক

    গুগলের কোয়ান্টাম পরীক্ষায় নতুন ইতিহাস

    সুপারকম্পিউটারকে ছাড়িয়ে গেল অ্যালগরিদম
    October 30, 2025
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: গুগল রিসার্চ কোয়ান্টাম কম্পিউটিংয়ে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি তার নতুন ‘কোয়ান্টাম ইকোস’ অ্যালগরিদম ব্যবহার করে এমন ক্ষমতার কোয়ান্টাম প্রসেসর তৈরি করেছে, যা সাধারণ ক্ল্যাসিক্যাল সুপারকম্পিউটারকে পেছনে ফেলতে সক্ষম। অ্যালগরিদমটি ব্যবহার করে একটি কোয়ান্টাম প্রসেসর এমন জটিল গণনা করতে পারে, যা বিদ্যমান কম্পিউটারের জন্য কয়েক দশক সময়ের প্রয়োজন।

    গুগলের ব্লগ বার্তায় বলা হয়েছে, ইতিহাসে প্রথমবার যাচাইযোগ্য কোয়ান্টাম অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা সুপারকম্পিউটারের সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। কোয়ান্টাম যাচাইযোগ্যতা মানে হলো, ফলাফলটি অন্য একই সক্ষমতার কোয়ান্টাম কম্পিউটার বা পুনরাবৃত্তিযোগ্য যেকোনো কম্পিউটারে যাচাই করা সম্ভব। এতে কোয়ান্টাম কম্পিউটার ব্যবহারিক প্রয়োগের জন্য আরও উপযোগী হয়ে উঠছে।

    কোয়ান্টাম কম্পিউটারে সাধারণ কম্পিউটারের বিটের পরিবর্তে কিউবিট ব্যবহার করা হয়, যা একই সময়ে ০ ও ১ উভয় অবস্থায় থাকতে পারে এবং একাধিক সম্ভাবনা যাচাই করার সুযোগ দেয়। তবে কিউবিটকে দীর্ঘ সময় স্থিতিশীল রাখা, গণনা সম্পন্ন করা এবং ত্রুটি কম রাখা এখনো প্রধান চ্যালেঞ্জ।

    গুগলের উইলো কোয়ান্টাম চিপ পরীক্ষায় দেখা গেছে, চিপটি কয়েক মিনিটের মধ্যে যে কাজ সম্পন্ন করেছে, তা দ্রুততম ক্ল্যাসিক্যাল সুপারকম্পিউটারের জন্য প্রায় ৪৭ বছর সময়ের সমতুল্য। বিজ্ঞানীরা বলছেন, এখনও কোয়ান্টাম কম্পিউটিং দৈনন্দিন ব্যবহারের জন্য প্রস্তুত নয়। তবে গুগলের নতুন অ্যালগরিদম ও কোয়ান্টাম প্রসেসরের এই অগ্রগতি প্রযুক্তিটিকে নতুন পর্যায়ে নিয়ে গেছে এবং ভবিষ্যতে আরও বিপ্লবী প্রয়োগের পথ উন্মুক্ত করছে।

    উইলোচিপ কিউবিট কোয়ান্টামইকোস কোয়ান্টামকম্পিউটিং গুগল নতুনঅ্যালগরিদম প্রযুক্তি সুপারকম্পিউটার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন
    Next Article এক্স অ্যাকাউন্ট লক হওয়ার ঝুঁকিতে রয়েছেন যেসব ব্যবহারকারী

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.