Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » কুমিল্লায় নিহতের তথ্য ‘গুজব’, জানালেন শাহবাগের কোটাবিরোধীরা
    খবর

    কুমিল্লায় নিহতের তথ্য ‘গুজব’, জানালেন শাহবাগের কোটাবিরোধীরা

    July 11, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। এদের একজন মারা গেছেন বলে তথ্য ছড়িয়ে পড়ে। যদিও এই তথ্য প্রত্যাহার করে নিয়েছেন রাজধানীর শাহবাগে আন্দোলনরত কোটাবিরোধীরা। রাত সোয়া ৭টার দিকে মাইকে ঘোষণা দিয়ে এই তথ্য প্রত্যাহার করে নেওয়া হয়।

    কোটা বাতিলের দাবিতে গত ১ জুলাই আন্দোলনে আছেন শিক্ষার্থীরা। এরপর গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। যদিও বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে, শিক্ষার্থীরা আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

    আজ কুমিল্লায় কোটাবিরোধীরা পুলিশের বাধার মুখোমুখি হয়। বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই পাল্টাপাল্টি ধাওয়ায় আনসার ক্যাম্পের সামনে পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এক তথ্য বলছে, শুরু থেকে শেষ অবধি আহত হন অন্তত ২০ জন। এ ঘটনার তথ্য চারদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে, আহতদের একজন মারা গেছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। সেই তথ্য প্রত্যাহার করে শাহবাগ থেকে ঘোষণা দেওয়া হয়।

    মাইকে বলা হয়, কুমিল্লায় কোটাবিরোধীদের ওপর পুলিশি বাধায় আহতদের একজন মারা গেছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে, তা ভুল বলে প্রত্যাহার করা হলো।

    কুমিল্লা কোটা আন্দোলন নিহত
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলা‌লিং‌কে আন‌লি‌মি‌টেড ইন্টার‌নেট ও ফ্রি ও‌টি‌টি সাব‌স্ক্রিপশন
    Next Article ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.