Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বাংলা‌লিং‌কে আন‌লি‌মি‌টেড ইন্টার‌নেট ও ফ্রি ও‌টি‌টি সাব‌স্ক্রিপশন
    খবর

    বাংলা‌লিং‌কে আন‌লি‌মি‌টেড ইন্টার‌নেট ও ফ্রি ও‌টি‌টি সাব‌স্ক্রিপশন

    July 11, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, টিপি-লিংক রাউটারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এক্সেল টেকনোলোজিস লিমিটেড-এর সাথে ফিক্সড ওয়্যারলেস রাউটার সার্ভিস চালু করার লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বিভিন্ন মডেলের টিপি-লিংক রাউটারের সাথে বাংলালিংক গ্রাহকরা আকর্ষণীয় ডাটা প্যাকসহ একগুচ্ছ সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহক পর্যায়ে বিশ্বের শীর্ষ ওয়াই ফাই রাউটার সরবরাহকারী হিসেবে টিপি-লিংক বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির রাউটার সরবরাহ করে আসছে।

    এই অফারের অংশ হিসেবে গ্রাহকরা ৬ জিবি ট্রায়াল ডাটা, ২০০ জিবি ইন্টারনেট এবং টফি, চরকি, হইচই, বঙ্গর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এই যৌথ উদ্যোগ বাসা ও অফিসে সহজে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের গতিকে ত্বরান্বিত করবে।

    বাংলালিংক গ্রাহকরা টিপি-লিংক রাউটার মডেল, এমআর ১০৫, এমআর ১০০, এমআর ১৫০ ও এমআর ৬৪০০-এর সাথে একগুচ্ছ অফার উপভোগ করবেন। ৯৯৯ টাকার এই অফারের আওতায় রয়েছে প্রতি মাসে ২ জিবি (মেয়াদ ৭ দিন) করে মোট ৬ জিবি ফ্রি ডাটা, ২০০ জিবি ইন্টারনেট ও টফি, চরকি, হইচই, বঙ্গর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। সকল বাংলালিংক কেয়ার সেন্টার ও টিপি-লিংক-এর বিক্রয় কেন্দ্র থেকে এই অফারটি গ্রহণ করা যাবে।

    বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন ও এক্সেল টেকনোলজিস-এর ম্যানেজিং ডিরেক্টর গৌতম সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আজকে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বাংলালিংক-এর প্রোডাক্ট ডেপুটি ডিরেক্টর মোহাম্মাদ আসিফুর রহিম, বাংলালিংক-এর হেড অফ ডিভাইস বিজনেস মো: আতাউল হক ও এক্সেল টেকনোলজিস-এর নির্বাহী প্রধান, টিপি-লিংক প্রোডাক্ট, অন্তু সাহা সহ দুই প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

    বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য গ্রাহকদের সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা প্রদান করা। টিপি-লিংক-এর সাথে এই চুক্তির মাধ্যমে আমরা গ্রাহকদের বাসা ও অফিসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সুবিধা দিতে পারবো। এছাড়াও ওকলা® স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ও প্রিমিয়াম সব ওটিটি প্ল্যাটফর্মে ফ্রি সাবস্ক্রিপশন প্রদানের মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করতে পারবো বলে আশাবাদী।”

    এক্সেল টেকনোলজিস-এর ম্যানেজিং ডিরেক্টর গৌতম সাহা বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে গ্রাহকদের উচ্চ মানের ডিজিটাল সমাধান প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইন্টারনেট সংযোগ বৃদ্ধির পাশাপাশি এই চুক্তি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাও উন্নত করবে। প্যারেন্টাল কন্ট্রোল, ডিভাইস ট্র্যাকিং, ফ্রি ইন্টারনেট ও প্রিমিয়াম ওটিটি কন্টেন্টের মাধ্যমে আমাদের এই যৌথ উদ্যোগ গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতার উন্নতি ঘটাবে বলে আমরা আশাবাদী।”

    আন‌লি‌মি‌টেড ইন্টার‌নেট এক্সেল টেকনোলজিস ওটিটি দ্বিপাক্ষিক চুক্তি বাংলালিংক সাব‌স্ক্রিপশন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্থায়ীভাবে মাদকের উৎস মূলোৎপাটন করতে হবে-স্থানীয় সরকার মন্ত্রী
    Next Article কুমিল্লায় নিহতের তথ্য ‘গুজব’, জানালেন শাহবাগের কোটাবিরোধীরা

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.