Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ক্যাসপারস্কির অ্যাপ প্লে স্টোর থেকে মুছে ফেলল গুগল
    আন্তর্জাতিক

    ক্যাসপারস্কির অ্যাপ প্লে স্টোর থেকে মুছে ফেলল গুগল

    October 10, 2024
    প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস অ্যাপ | রয়টার্স
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: গুগল প্লে স্টোর থেকে হঠাৎ মুছে ফেলা হয়েছে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাপ। অ্যাপ মুছে ফেলার পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির ডেভেলপার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে হঠাৎই গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ, ভিপিএন ও অ্যান্টিভাইরাস অ্যাপ নামাতে পারছেন না।

    এ বিষয়ে ক্যাসপারস্কির অফিশিয়াল ফোরামে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে কেন ক্যাসপারস্কির অ্যাপ নেই, সে বিষয়ে অনুসন্ধান চলছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কি অ্যাপ নামানো বা হালনাগাদ করা যাচ্ছে না। এর সম্ভাব্য কারণ চিহ্নিত করে যত দ্রুত সম্ভব সমাধানের বিষয়টিও জানিয়ে দেওয়া হবে। গ্যালাক্সি স্টোর, হুয়াওয়ে অ্যাপ গ্যালারি ও শাওমি গেট অ্যাপসের পাশাপাশি ক্যাসপারস্কির ওয়েবসাইট থেকে অ্যাপের এপিকে ফাইল নামানো যাবে। ওয়েবসাইট থেকে অ্যাপ নামানোর পর ক্যাসপারস্কির সাপোর্ট পেজে গিয়ে অ্যাপ কীভাবে ইনস্টল করতে হবে, তার নির্দেশনা দেখে নেওয়া যাবে।

    ক্যাসপারস্কি বাংলাদেশের বক্তব্য
    এক বিবৃতিতে ক্যাসপারস্কি বাংলাদেশ জানিয়েছে, গুগলের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কি পণ্য বিতরণ এবং বিক্রয় সীমিতকরণের পদক্ষেপের ভিত্তিতে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে এই বিধিনিষেধের কোনো আইনি প্রভাব না থাকলেও গুগল একতরফাভাবে গুগল প্লে স্টোর থেকে আমাদের পণ্য সরিয়ে ফেলেছে, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের ক্যাসপারস্কির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। আমরা বিশ্বাস করি, গুগলের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের নির্দেশনা ছাড়াই মার্কিন বিধিনিষেধের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের বাইরে ক্যাসপারস্কির পণ্য এবং পরিষেবা বিক্রয় বা বিতরণ নিষিদ্ধ করে না। বিষয়টি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি শিগগিরই এ বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে।

    প্রসঙ্গত, গত জুনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনে ক্যাসপারস্কির তৈরি সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিজেদের দেশে বিক্রি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুসারে, ২৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কি সফটওয়্যার হালনাগাদ, বিক্রি ও পণ্যের লাইসেন্স ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে নিজেদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ক্যাসপারস্কি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণেই গুগলের প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যাপ মুছে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    যুক্তরাষ্ট্রে কম্পিউটার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাচ্ছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস, কেন
    ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ক্যাসপারস্কির সদর দপ্তর রাশিয়ার মস্কোতে হলেও বিশ্বের ৩১টি দেশে তাদের কার্যালয় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটির বেশি ব্যবহারকারী ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস ব্যবহার করেন।

    সূত্র: ব্লিপিং কম্পিউটার

    ক্যাসপারস্কি গুগুল গুগুল প্লে স্টোর মোবাইল অ্যাপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজিমেইল থেকে পাঠানো ই–মেইল ফেরত আনবেন যেভাবে
    Next Article নানা কাজে এআইয়ের সাধারণ ব্যবহার যেমন

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.