Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন
    ই-কমার্স

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    October 28, 2025
    ছবি : গ্রামীণফোন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: রাজশাহীর প্রেমতলী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল ক্ষমতায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করতে সম্প্রতি রাজশাহী সফর করেছেন গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। এই সফর ‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় করা হয়, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-কমার্স, সরকারি সেবা এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন। সফরে গ্রামীণফোনের পাশাপাশি টেলিনর এশিয়া ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উচ্চপদস্থ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    প্রতিনিধি দল একটি উঠান বৈঠক পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণকারীরা ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল সাক্ষরতার পাঠ নিচ্ছিলেন। অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা দেখায় কিভাবে ডিজিটাল শিক্ষা ও সংযোগ জীবনমান উন্নত করতে এবং নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করছে।

    গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান জন ওমুন্ড রেভহাগ বলেন, “মানুষ যখন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়, তখন তার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। রাজশাহীর নারী ও তরুণদের গল্প প্রমাণ করে ডিজিটাল অন্তর্ভুক্তি কতটা রূপান্তরমূলক হতে পারে।”

    গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ, যখন তা সবার জন্য উন্মুক্ত। রাজশাহীর অভিজ্ঞতা প্রমাণ করে কিভাবে লক্ষ্যভিত্তিক ডিজিটাল সাক্ষরতা প্রকল্প সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সঠিকভাবে কাজ করতে পারে।”

    প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, “অনলাইনে নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা প্রান্তিক তরুণদের জন্য সমাজে বাস্তবিক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ৩০ লাখেরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় এসেছে এবং আমাদের লক্ষ্য এখনও চলমান।”

    গ্রামীণফোন ও টেলিনরের যৌথ উদ্যোগ স্থানীয় পার্টনারদের সহযোগিতায় ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন নিরাপত্তার মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস এবং স্বাধীনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব কার্যক্রম অংশগ্রহণকারীদের শুধু জীবিকা উন্নত করেনি, বরং তাদের ডিজিটাল বিশ্বে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার সুযোগও দিয়েছে।

    অনলাইন নিরাপত্তা ই-কমার্স গ্রামীণফোন টেলিনর এশিয়া ডিজিটাল ইনক্লুশন ডিজিটাল ক্ষমতায়ন প্ল্যান ইন্টারন্যাশনাল রাজশাহী সামাজিক উন্নয়ন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্যাম অল্টম্যানের উদ্ভাবন
    Next Article গুগলের কোয়ান্টাম পরীক্ষায় নতুন ইতিহাস

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.