Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » চট্টগ্রাম রেডিসনে সেন্ট্রাল ওয়াই-ফাই সলিউশন দেবে অ্যাকজেনটেক
    খবর

    চট্টগ্রাম রেডিসনে সেন্ট্রাল ওয়াই-ফাই সলিউশন দেবে অ্যাকজেনটেক

    June 28, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    অভিজাত পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর সাথে সমঝোতা চুক্তি করেছে স্মার্ট সলিউশন সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাকজেনটেক। চুক্তির মাধ্যমে চট্টগ্রামে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় হোটেলটিতে সেন্ট্রাল ওয়াই-ফাই সলিউশন নিয়ে কাজ করবে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী এ প্রতিষ্ঠান।

    সম্প্রতি রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকজেনটেক-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) আদিল হোসেন নোবেল, হেড অব করপোরেট বিজনেস একেএম নাজমুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (সেলস) মো. আসাদুজ্জামান্, সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, ম্যানেজার (প্রকিউরম্যান্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) সৈয়দ শফিকুল ইসলাম এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জমির উদ্দিন কোরেইশি।

    রেডিসন ব্লু চট্টগ্রাম বে-তে নতুন সেন্ট্রাল ওয়াই-ফাই সিস্টেম স্থাপনের দায়িত্বে থাকবে অ্যাকজেনটেক। এই পরিকল্পনার মধ্যে রয়েছে উন্নত ওয়াই-ফাই ৬ প্রযুক্তির ইনস্টলেশন যা দ্রুতগতি, উচ্চ ক্ষমতা এবং উন্নত কর্মক্ষমতার জন্য খ্যাত। এতে হোটেলের অতিথিরা হোটেল প্রাঙ্গণ জুড়ে নিরবিচ্ছিন্ন ও উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ উপভোগ করবেন।

    অ্যাকজেনটেক পিএলসি-এর এমডি ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। উন্নত ওয়াই-ফাই প্রযুক্তি স্থাপনে আমাদের অভিজ্ঞতা, উন্নত সেবার প্রতি আমাদের অঙ্গীকার অভিজাত এই প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থান সুদৃঢ় করবে। বাংলাদেশে হসপিটালিটি ইন্ডাস্ট্রির ডিজিটালাইজেশনে এবং ব্যবসার বিকাশমান চাহিদা পূরণে উদ্ভাবনী ও নির্ভরযোগ্য আইসিটি সমাধান প্রদানে এই চুক্তি অ্যাকজেনটেকের পথচলায় একটি মাইলফলক হিসেবে থাকবে। ’

    ওয়াই-ফাই ৬ প্রযুক্তির বাস্তবায়ন অতিথিদের নতুন অভিজ্ঞতা দেবে। নতুন সিস্টেম গেস্ট রুম, বিনোদন সিস্টেম, মোবাইল চেক-ইন/চেক-আউট প্রক্রিয়া এবং অন্যান্য স্মার্ট হোটেল অ্যাপসহ হোটেলের ডিজিটাল পরিষেবাগুলির দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করবে। এই পরিবর্তনটি রেডিসন ব্লু চট্টগ্রাম বে-এর ভবিষ্যত ডিজিটালাইজেশন প্রক্রিয়া সমর্থন করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো পরিষেবা দিবে।

    সেনা হোটেল লিমিটেড, চট্টগ্রামের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ওয়াই-ফাই সিস্টেমের এই গুরুত্বপূর্ণ আপগ্রেডেশনে অ্যাকজেনটেক পিএলসি-এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের অতিথিদের সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য এবং ওয়াই-ফাই ৬ প্রযুক্তি গ্রহণ করার মাধ্যমে আমরা সর্বোত্তম ইন্টারনেট সংযোগের অ্যাক্সেস নিশ্চিত করছি । এই অংশীদারত্ব একটি বিশ্বমানের আতিথেয়তার অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ।’

    অ্যাকজেনটেক ওয়াইফাই রেডিসন ব্লু
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleনেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে এআই যুক্ত করার ঘোষণা হুয়াওয়ের
    Next Article গোপালগঞ্জে ‘জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.