Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » জেড সিরিজের নতুন দুই ফোল্ডেবল ফোন আনলো স্যামসাং
    খবর

    জেড সিরিজের নতুন দুই ফোল্ডেবল ফোন আনলো স্যামসাং

    August 11, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ ইভেন্টে গ্যালাক্সি এস২২ স্মার্টফোন সিরিজ এবং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজ উন্মোচন করেছিলো স্যামসাং।

    আর বুধবার (১০ আগস্ট) একই ইভেন্টের দ্বিতীয় পর্যায়ে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ নামের দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। উল্লেখিত ভাঁজযোগ্য ডিভাইস দুটি গত বছরের ফোল্ড ৩ এবং ফ্লিপ ৩ মডেলের সাক্সেসর ভার্সনরূপে আত্মপ্রকাশ করেছে।

    গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের দাম ধরা হয়েছে এক হাজার ডলার, পাশাপাশি গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এর দাম এক হাজার ৮০০ ডলার। উভয় ডিভাইসের রবিবার থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। এই প্রি-অর্ডারে ক্রেতারা বিনামূল্যে মেমরি স্পেক আপগ্রেডের মতো সুবিধা পাবেন।

    স্যামসাং গ্যালাক্সি জেড ফোন্ড ৪ ডুয়াল সিম নিয়ে কোম্পানির প্রথম স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড ১২এল এর উপর ভিত্তি করে ওয়ান ইউআই ৪.১.১-এ চলে। এটি গুগল অ্যান্ড্রয়েডের একটি বিশেষ সংস্করণ, যার মধ্যে ফোল্ডেবল বড়-স্ক্রিনের অভিজ্ঞতা পাবেন ক্রেতা। এই স্মার্টফোনে একটি ৭.৬-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে কিউএক্সজিএ প্লাস (২১৭৬*১৮১২ পিক্সেল) রেজ্যুলিউশন ২১.৬:১৮ অনুপাতে রয়েছে। এটি একটি এটিপিও ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১হার্টজ থেকে শুরু করে ১২০ হার্টজ পর্যন্ত হতে পারে। কভার ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে একটি ৬.২-ইঞ্চি এইচডি প্লাস (৯০৪*২৩১৬পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে যার সঙ্গে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে।

    স্যামসাং জানিয়েছে, ফোনে কাঠামোগত স্থায়িত্বের জন্য একটি আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম ও কব্জার কভার দেওয়া হয়েছে। এতে কভার স্ক্রিন ও পিছনের প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাসের সুরক্ষা পাবেন ক্রেতা। এর প্রধান স্ক্রিন প্যানেল স্থায়িত্বের জন্য একটি অপ্টিমাইজ করা স্তর দেওয়া হয়েছে । ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগস ৮ প্লাস জেন ১ প্রসেসর রয়েছে, যা স্ট্যান্ডার্ড হিসেবে ১২ জিবি র‍্যামের সাথে যুক্ত।

    স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনটিও ডুয়াল সিমের এবং অ্যান্ড্রয়েড ১২-এ চলে। এতে একটি ৬.৭-ইঞ্চি প্রাথমিক ফুল-এইচডি (১০৮০*২৬৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে। যাতে ১২০ হার্টজের রিফ্রেশ হার রয়েছে। প্রাইমারি ডিসপ্লের সাইজ অনেকটা গত বছরের মডেলের মতো। ২৬০*৫১২ পিক্সেল রেজ্যুলিউশনসহ একটি ১.৯-ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনে। সাথে থাকছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে। ব্যাটারিটি মাত্র ৩০ মিনিটে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ করতে সক্ষম বলে দাবি করছে স্যামসাং।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএই ছবি বলে দেবে, আপনি কতটা বুদ্ধিমান! প্রথমে কী দেখছেন?
    Next Article পিনভিউ নামে সিসিটিভি সিস্টেমের নতুন পণ্য বাজারে এনেছে ওয়ালটন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.